বিশ্ব জুনিয়র ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ভারতীয় সাইক্লিস্টদের সোনা
বিশ্ব জুনিয়র ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ভারতীয় সাইক্লিস্টদের সোনা
৭৩তম স্বাধীনতা দিবসেই বিশ্ব জুনিয়র ট্র্যাক চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতকে গর্বিত করলেন দেশের তরুণ সাইক্লিস্টরা। ঐতিহাসিক এই জয়ের খবরে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল। সোনা জয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
গোটা দেশ যখন স্বাধীনতা দিবসের উৎসব উদযাপন করতে ব্যস্ত, ঠিক সেই সময় জার্মানির ফ্রাঙ্কফুর্টে ভারতের হয়ে ইতিহাস রচনা করেন এসোউ আলবেন, রোনোল্ডো সিং, রোজিত সিং ও জেমস সিং। বিশ্ব জুনিয়র ট্র্যাক চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টে অন্যান্য দেশের তাবড় সাইক্লিস্টদের ঘোল খাইয়ে দেন তাঁরা। বিশ্বস্তরে কোনও সাইক্লিং প্রতিযোগিতায় এটা ভারতের পঞ্চম সোনা বলে জানা গিয়েছে।
Historic #cycling gold🥇for India!🚴🏻♂ 🇮🇳
The team of Esow,Ronaldo, #JamesSingh & #RojitSingh won the men’s team sprint gold at World Jr. Track Cycling C’ship in Frankfurt.
👉🏻This is India’s 1st global cycling gold.
👉🏻All 4 are #TOPSDevelopmentalAthletes.
Congratulations!👏🏻🎉 pic.twitter.com/tdv8Itl70r
— SAIMedia (@Media_SAI) August 15, 2019
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়
Click it and Unblock the Notifications