স্বাধীনতা দিবসে দেশবাসীর প্রতি বার্তা সোনার মেয়ে হিমা দাসের
অনূর্ধ্ব ২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার জেতা হিমা দাস স্বাধীনতা দিবসে নিজের মতো করে প্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে এনে বার্তা দিলেন।
সারা দেশ স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা। ৭২তম স্বাধীনতা দিবসে ব্যক্তি স্বাধীনতা থেকে নারীর স্বতন্ত্রতা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি অনূর্ধ্ব ২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার জেতা হিমা দাসও স্বাধীনতা দিবসে নিজের মতো করে প্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে এনে বার্তা দিলেন।

মেজর ট্র্যাক ইভেন্টে সোনা জেতা প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিমাকে সারা দেশ এখন একডাকে চেনে। তিনি কোনও বার্তা দিলে তা যুব সমাজের কাছে অবশ্যই প্রাসঙ্গিক। অসম থেকে উঠে এসে তিনি এখন সারা দেশের আইকন।
ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে হিমা নিজের টুইটার হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। যার মর্মার্থ - সব ক্রীড়াবিদের সমান মর্যাদা প্রাপ্য যাতে দেশের তেরঙা সবসময় ওড়ার অবকাশ পায়। পাশাপাশি ক্রীড়াবিদদের প্রতি হিমার বার্তা, নিজেদের খেলাকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে দেশের ক্রীড়াক্ষেত্রকে আরও উপরে তুলে নিয়ে যাওয়া যায়।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Independence also stands for the country developing in all fields and spheres. It is time that each athlete pledges to give our best and raise the standards of sports in our country. The independent India tricolour should always fly high 🇮🇳<a href="https://twitter.com/hashtag/Happy72ndIndependenceDay?src=hash&ref_src=twsrc%5Etfw">#Happy72ndIndependenceDay</a> <a href="https://t.co/cFPQmKZPQh">pic.twitter.com/cFPQmKZPQh</a></p>— Hima Das (@HimaDas8) <a href="https://twitter.com/HimaDas8/status/1029315653403066368?ref_src=twsrc%5Etfw">August 14, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>হিমা নিজে ছোট জায়গা থেকে উঠে এসে একক কৃতিত্বে দেশকে সোনা এনে দিয়েছেন। কোনও পরিকাঠামো ছাড়াই দেশকে গৌরবান্বিত করেছেন। এশিয়ান গেমসেও সোনা জেতার ব্যাপারে হিমা আত্মবিশ্বাসী। ভারতের সেরা বাজি তিনিই হতে চলেছেন।












Click it and Unblock the Notifications