সোনার মেয়ে হিমা দাসকে অনন্য সম্মাননা অসম সরকারের

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশকে প্রথম সোনা এনে দেওয়া ভারতের সোনার মেয়ে হিমা দাসকে সম্মাননা জানাল অসম সরকার।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে দেশকে প্রথম সোনা এনে দেওয়া ভারতের সোনার মেয়ে হিমা দাসকে সম্মাননা জানাল অসম সরকার। সেই রাজ্যের মাটি থেকে উঠে এসেই হিমা বিশ্বের দরবারে দেশকে অন্য সম্মান এনে দিয়েছেন। আর সেজন্য অসম সরকার হিমাকে সম্মাননা জানিয়েছে।

সোনা মেয়ে হিমা দাসকে অনন্য সম্মাননা অসম সরকারের

অসমের ধিংয়ে হিমার বাড়িতে সোনা জয়ের খবর পৌঁছনোর আগেই পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে অনেকের আনাগোনা শুরু হয়ে যায়। সরকারের তরফেও যোগাযোগ করা হয়। হিমা নিজেও বাড়িতে ফোন করে সকলের সঙ্গে কথা বলেছেন।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানিয়েছেন, প্রথম ভারতীয় হিসাবে সোনা জয়ের কৃতিত্ব অনন্য। অসমের মেয়ে হিসাবে তিনি এই কৃতিত্ব অর্জন করায় সারা রাজ্যের মানুষ আনন্দিত। রাজ্যস্তরের অনুষ্ঠান করে হিমাকে সংবর্ধনা জানানো হবে বলে তিনি জানিয়েছেন। সেখানে ২ লক্ষ টাকা নগদ পুরস্কার ও অন্যান্য নানা সম্মাননা হিমার হাতে তুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

এর পাশাপাশি হিমাকে রাজ্যের স্পোর্টস অ্যাম্বাসেডরও নিয়োগ করা হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+