CWG 2022: কমনওয়েলথ গেমসে নবম দিনর শেষে ভারতীয় পদক জয়ীদের সম্পূর্ণ তালিকা
CWG 2022: কমনওয়েলথ গেমসে নবম দিনর শেষে ভারতীয় পদক জয়ীদের সম্পূর্ণ তালিকা
কমনওয়েলথ গেমস ২০২২-এ উজ্জ্বল ভারতীয় ক্রীড়াবীদরা। বক্সিং, ভরোত্তোলন, জুডো সহ একাধিক খেলায় পদক এসেছে ভারতের ঝুলিতে। প্রতিযোগীতার নবম দিন শেষে পদক তালিকায় ভারতের অবস্থান পঞ্চম স্থানে। নবম দিনে ১৪টি পদক এসেছে ভারতের ঘরে। কমনওয়েলথ গেমস ২০২২-এর নবম দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা ৪০টি। এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কারা এই হাইপ্রোফাইল ইভেন্ট থেকে দলকে পদক এনে দিয়েছেন।

এখনও পর্যন্ত ১৩টি সোনা জিতেছে ভারত, তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট:
কমনওয়েলথ গেমস ২০২২-এর নবম দিন শেষে ভারতের ঝুলিতে রয়েছে মোট ৪০টি পদক, যার মধ্যে ১৩টি সোনা দেশকে এনে দিয়েছেন তারকা ক্রীড়াবীদরা। এই ইভেন্টে এখনও পর্যন্ত দেশকে সোনা এনে দিয়েছেন ভরোত্তোলনে মীরাবাঈ চানু, জেরিমি লালরিনুঙ্গা, অচিন্ত সিউলি, লন বলে মহিলাদের দল, টেবল টেনিসে পুরুষ ভারতীয় দল, পাওয়ার লিফ্টিং-এ সুধীর, রেসলিং-এ বজরঙ্গ পুনিয়া, সাক্ষী মালিক, দীপক পুনিয়া, রবি ধাইয়া, ভিনেশ ফোগাট, নবীন, প্যারা টেবল টেনিসে ভবীনা প্যাটেল।

রূপো এসেছে ১১টি, অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে অনেক তারকার:
এ বারের কমনওয়েলথ গেমসে নবম দিন শেষে ভারতের রূপোর পদকের সংখ্যা ১১টি। দেশকে রূপো এনে দিয়েছেন সঙ্কেত সারগর, বিদ্যারাণী দেবি, বিকাশ ঠাকুর, সুশীলা দেবী, ব্যাডমিন্টনে মিক্সড টিম, তুলিকা মান, মুরলী শ্রীশঙ্কর, অংশু মালিক, পিয়াঙ্কা গোস্বামী, অবিনাশ সাবলে, লন বলে ভারতীয় পুরুষ দল।

কমনওয়েলথ গেমসে মোট প্রাপ্ত পদক সংখ্যার অর্ধেকের বেশি ব্রোঞ্জ পেয়েছে ভারত:
প্রতিবারের মতোই মোট পদক সংখ্যার বিচারে এই বারেও ব্রোঞ্জ পদকের সংখ্যাই বেশি ভারতের। দেশের হয়ে সোনা বা রূপো জিততে না পারলেও খালি হাতে ফেরত আসেননি বহু লড়াকু প্রতিযোগী। ব্রোঞ্জ পদক হলেও দেশকে এনে দিয়েছেন তাঁরা এই তালিকায় রয়েছেন গুরুরাজা পূজারী, বিজয় যাদব, হরজিন্দর কউর, লভপ্রীত সিং, সৌরভ ঘোষাল, গুরদীপ সিং, তাজাস্বিন শঙ্কর, দিব্য কাকরান, মোহিত গ্রেওয়াল, জাসমিন লাম্বোরিয়া, পূজা গেলট, পূজা সিহাগ, মহম্মদ হুসামুদ্দিন, দীপক নেহরা, রোহিত টোকাস এবং সোনালবেন প্যাটেল।

একাধিক পদক জয়ের হাতছানি দশম দিনে:
পদক তালিকায় আরও পদকের সংখ্যা বাড়বে ভারতের রবিবার। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা ক্রিকেটে ফাইনাল খেলবে ভারত। এছাড়াও একাধিক ফাইনাল এবং সেমিফাইনাল রয়েছে এ দিন।












Click it and Unblock the Notifications