মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে হরিয়ানা স্টিলার্সের কাছে হারল ইউপি যোদ্ধা

মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে হরিয়ানা স্টিলার্সের কাছে হারল ইউপি যোদ্ধা

প্রো কবাডি লিগে আরও একটি ক্লোজ এনকাউন্টার। চলতি মরশুমের লে পাঙ্গার চতুর্থ সপ্তাহের সপ্তম ম্যাচ হরিয়ানা স্টিলার্স ও ইউপি যোদ্ধার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শেষ হয়। মাত্র তিন পয়েন্টে হরিয়ানার কাছে হারল ইউপি।

মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে হরিয়ানা স্টিলার্সের কাছে হারল ইউপি যোদ্ধা

গুজরাতের আহমেদাবাদের ইকেএ এরিনাতে প্রো কবাডি লিগের চলতি মরশুমের এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। দর্শকদের উচ্ছ্বাস যেন দুই দলের খেলোয়াড়দের ভালো খেলার জন্য উৎসাহিত করে। ম্যাচের শুরু থেকেই পর পর রেইড, ট্যাকেলে একে অপরকে টেক্কা দিতে থাকে হরিয়ানা স্টিলার্স ও ইউপি যোদ্ধার খেলোয়াড়েরা। শেষ মুহূর্তে ৩ পয়েন্টের লিড নিয়ে ম্যাচ জিতে নেয় হরিয়ানা। ৩৬-৩৩ পয়েন্টে ম্যাচের ফয়সালা হয়।

ম্যাচে ২১টি রেইড পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় হরিয়ানা। সঙ্গে ১০টি ট্যাকেল পয়েন্টও জেতেন বিকাশ, বিনয়, ধর্মরাজরা। অন্যদিকে ইউপি যোদ্ধার দখলে যায় ২০টি রেইড ও ১২টি ট্যাকেল পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+