Haryana Election: বিজেপির আমলে উন্নতি হয়েছে রাজ্যের, ভোটের দিনে তাৎপর্যপূর্ণ মন্তব্য ভিনেশের কাকা মহাবীরের
ফোগাট পরিবারের অভ্যন্তরীণ কোন্দল বহু দিন আগেই প্রকাশ্যে এসেছিল। গীতা, ববিতা এবং ভিনেশের মধ্যে নানা বিষয়ে মত পার্থক্য হয়েছে। সম্প্রতি তাতে লেগেছে রাজনীতির রঙও। কারণ ববিতা আগেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন তবে ভোটের আগে কংগ্রেস শিবিরে যোগ দেন ভিনেশ এবং প্রার্থীও হন, ববিতার বাবা মহাবীর ফোগাটের কাছে কুস্তি শিখেছিলেন ভিনেশ।
ভিনেশ কংগ্রেসের টিকিটে লড়লেও তাঁর কাকা তথা কোচ মহাবীর সিং ফোগাট কিন্তু রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির পক্ষে সুর মেলালেন তাও আবার ভোটের দিনেই। মহাবীর সরাসরি বিজেপিকে সমর্থন করার কথা না বললেও তাঁর বক্তব্যে পদ্ম শিবিরের প্রতি টানই অনুভূত হয়েছে।

ভোট দানের পর সংবাদ সংস্থা এএনআইকে কিংবদন্তি কুস্তি কোচ বলেন, 'শেষ ১০ বছরে গরিব মানুষ ঘর পেয়েছেন, কৃষকরা শস্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। শেষ ১০ বছরে বিজেপির শাসনকালে রাজ্যের অনেক উন্নতি হয়েছে।' মহাবীর ফোগাটের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি মেয়ে ববিতার মতো সরাসরি বিজেপির পক্ষে সওয়াল না করলেও তাঁর আস্থা যে বিজেপি সরকারের পক্ষে আছে তা বুঝিয়ে দিয়েছেন।
Manu Bhaker: ভোট দিয়েই কলকাতায় আসছেন মনু, দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালনের বার্তা অলিম্পিক্সে পদকজয়ীর
৯০ আসনের বিধানসভা ভোট হচ্ছে হরিয়ানাতে। মোট ১০৩১ জন প্রার্থী ভোটে লড়াই করছেন। এরমধ্যে ৯৩০ জন পুরুষ এবং ১০১ জন মহিলা।ভোটের আগেই কংগ্রেস শিবিরে যোগ দেন দেশের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বিধানসভা নির্বাচনের লড়াইয়েও নেমেছেন ভিনেশ। তিনি কংগ্রেস দলের প্রার্থী।রাজ্যে এবার পালা বদল হবে বলে আশাবাদী কংগ্রেস শিবির। আগামী মঙ্গলবার এই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।












Click it and Unblock the Notifications