ফাঁকা খামে সরকারের সংবর্ধনা কমনওয়েলথের ২ খেলোয়াড়কে

কমনওয়েলথ গেমস-এ ভারতের প্রতিনিধিত্ব করার জন্য বিভিন্ন রাজ্যের খেলোয়াড়দের জন্য ১৩.৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন অ্যাথলেট জয়দীপ সিং ও সাঁতারু প্রশান্ত। বাকিদের সঙ্গে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর হাত থেকে খামটিও নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই খামে যে কিছুই ছিল না তা জানতেন না তাঁরা।
এই ঘটনায় মর্মাহত জয়দীপের বক্তব্য, কমনওয়েলথে আমি চতুর্থ হয়েছি। কিন্তু খাম খোলার পর আমি গভীরভাবে আঘাত পেয়েছি। একজন খেলোয়াড়ের জন্য সরকারের এই আচরণ কাঙ্খিত নয়। জয়দী নিজে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এবং মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি খামটি নিয়েছিলেন। অন্যদিকে প্রশান্ত অনুপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাঁর পুরস্কার খামটি গ্রহণ করেন হরিয়ানা প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি গিরিরাজ সিং।
গিরিরাজ জানিয়েছেন, জয়দীপ ও প্রশান্ত পদক না জিতলেও প্রতিযোগী বিভাগে তাঁদের নাম শেষ মুহূর্তে ঢোকানো হয়েছে। এই বিভাগের খেলোয়াড়রা প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে পুরস্কার পেয়েছেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন যখন খেলোয়াড়দের নামের তালিকা হরিয়ানা সরকারকে দেয় তাতে জয়দীপ ও প্রশান্তের নাম ছিল না। বিষয়টি নজরে আসতেই শেষ মুহূর্তে ওই তালিকায় তাঁদের নাম ঢোকানো হয়। খামে চেক ঢোকাতে ভুল হয়ে গিয়েছে কোনও কারণে, ব্যাখ্যা গিরিরাজের।
ভুলটা চাক্ষুস হতেই ক্রীড়া দফতরের পুরস্কার বিভাগের ডেপুটি অধিকর্তা সুভাষ শর্মা জানিয়েছেন, ১০ দিনের মধ্যে খেলোয়াড়দের প্রাপ্য চেক ২টি পাঠিয়ে দেওয়া হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications