প্রো কবাডিতে পাটনার বিরুদ্ধে হরিয়ানার জয়, দিল্লি-বেঙ্গালুরুর ম্যাচ ড্র

প্রো কবাডিতে পাটনার বিরুদ্ধে হরিয়ানার জয়, দিল্লি-বেঙ্গালুরুর ম্যাচ ড্র

সোমবার দুর্দান্ত দুটি প্রো কবাডি ম্যাচের সাক্ষী থাকল জয়পুরের সাওয়াই মান সিং ইন্ডোর স্টেডিয়াম। প্রথম ম্যাচে পাটনা পাইরেটসেক ৫ পয়েন্টের ব্যবধানে হারায় হরিয়ানা স্টিলার্স। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু বুলসের সঙ্গে ড্র করে দাবাং দিল্লি।

প্রো কবাডিতে পাটনার বিরুদ্ধে হরিয়ানার জয়, দিল্লি-বেঙ্গালুরুর ম্যাচ ড্র

প্রথম ম্যাচের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় হরিয়ানা স্টিলার্স ও পাটনা পাইরেটসের খেলোয়াড়দের মধ্যে। দুর্দান্ত কিছু রেইড ও ট্যাকেল পয়েন্ট অর্জন করে একে অপরকে টেক্কা দেন দুই দলের খেলোয়াড়েরা। শেষ মুহূর্তের কিছু অসাধারণ মুভে ম্যাচ দখলে নেয় হরিয়ানা স্টিলার্স। তাদের পক্ষে ৩৯-৩৪ পয়েন্টে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়।

ম্যাচে ২৪টি রেইড পয়েন্ট অর্জন করেন হরিয়ানার খেলোয়াড়েরা। ৮টি ট্যাকেল, ৬টি অল আউট পয়েন্ট যায় তাঁদের দখলে । অন্যদিকে পাটনা পাইরেটসের ঝুলিতে থাকে ২৭টি রেইড, ১টি সুপার রেইড, ৬টি ট্যাকেল পয়েন্ট। ১৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে হরিয়ানা স্টিলার্স। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাটনা পাইরেটসের অবস্থান নবম স্থানে।

প্রো কবাডিতে পাটনার বিরুদ্ধে হরিয়ানার জয়, দিল্লি-বেঙ্গালুরুর ম্যাচ ড্র

দাবাং দিল্লি ও বেঙ্গালুরু বুলসের মধ্যে দ্বিতীয় ম্যাচ ততধিকই রোমাঞ্চকর হয়। দুই দলই ৩৯ পয়েন্টে শেষ করে। ম্যাচে ২৩টি রেইড, ১০টি ট্যাকেল, ২টি অল আউট ও ৪টি অতিরিক্ত পয়েন্ট অর্জন করে বেঙ্গালুরু। অন্যদিকে দিল্লির দখলে যায় ২০টি রেইড, ১২টি ট্যাকেল, ৪টি অল আউট ও ৩টি অতিরিক্ত পয়েন্ট। ১৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে দাবাং দিল্লি। ১৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু বুলস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+