Vinesh Phogat: ভিনেশ ফোগাট জুলানা থেকে বিধায়ক নির্বাচিত, বিজেপিকে হারিয়ে কংগ্রেস এই আসন জিতল ১৯ বছর পর

Vinesh Phogat: প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে উঠেও পদক অধরা থেকে গিয়েছিল ভিনেশ ফোগাটের কাছে। এরপর দেশে ফিরে কংগ্রেসে যোগ দেন। জুলানা থেকে ভিনেশকে প্রার্থী করে কংগ্রেস।

আজ কুস্তিগীর ভিনেশ ফোগাট বিধায়ক নির্বাচিত হলেন জুলানা কেন্দ্র থেকে। ১৯ বছর পর এই আসনে জিতল কংগ্রেস। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সেনা অফিসার ভিনেশের কাছে হারলেন ৬ হাজারের বেশি ভোটে।

Vinesh Phogat

বিজেপির প্রাক্তন সাংসদ তথা ভারতের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই সময় কুস্তিগীরদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগাট। ভিনেশের সঙ্গে বজরং পুনিয়াও কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

কুস্তিগীরদের পাশে ছিলেন কৃষকরাও। হরিয়ানার পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারের মনোভাব দেখে বিভিন্ন সময় প্রতিবাদে সরব হয়েছিলেন কৃষক ও কুস্তিগীররা। আর সেটা কাজে লাগিয়েই নির্বাচনে বাজিমাত করতে চেয়েছে কংগ্রেস। যদিও তাদের হরিয়ানা দখলের স্বপ্ন এবারও অধরাই থাকছে। হরিয়ানায় বিজেপি সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে।

যদিও ভিনেশের ক্য়ারিশমাকে কাজে লাগিয়ে কংগ্রেস ১৯ বছর পর জুলানা আসনটি পুনরুদ্ধার করল। এই আসনে বিজেপি প্রার্থী করেছিল সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন যোগেশ কুমারকে। ভিনেশ ১৫ রাউন্ডের গণনা শেষে জয়লাভ করলেন ৬,০১৫ ভোটের ব্যবধানে। একটা সময় যোগেশ তিন হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন। ষষ্ঠ রাউন্ডের শেষে বিজেপির লিড ছিল ১২৩৭।

এরপর থেকেই লিড বাড়াতে থাকেন কংগ্রেসের ভিনেশ। কংগ্রেস শেষবার জুলানায় জিতেছিল ২০০৫ সালে। ২০০৯ ও ২০১৪ সালে এই আসনটি জিতেছিল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল। ২০১৯ সালে জিতেছিলেন জননায়ক জনতা পার্টির অমরজিৎ ধান্ডা। অমরজিৎ এবার পেয়েছেন চতুর্থ স্থান। তৃতীয় স্থানে আইএনএলডির সুরেন্দর লাথের।

ভিনেশের প্রাপ্ত ভোট ৬৫,০৮০, যোগেশ কুমার পেয়েছেন ৫৯,০৬৫টি ভোট। আইএনএলডি ও জেজেপি প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে ১০,১৫৮ ও ২,৪৭৭ ভোট। আম আদমি পার্টি এই আসনে প্রার্থী করেছিল কুস্তিগীর কবিতা রানিকে। তিনি ভিনেশের সঙ্গেই কুস্তিগীরদের আন্দোলনেও অংশ নিয়েছিলেন। কিন্তু সেই আন্দোলনে কংগ্রেসের রাজনৈতিক রং লাগানোকে সমর্থন করেননি। তিনি আগেই আপ-এ যোগদান করেছিলেন। যদিও কবিতা ১২৮০টির বেশি ভোট পাননি।

এদিকে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপি তিনটি আসনে জিতেছে এবং ৪৫টি আসনে এগিয়ে রয়েছে। ফলে ম্যাজিক ফিগার টপকে তারা ৪৮টি আসন দখলের দিকে এগিয়ে চলেছে। কংগ্রেস ৩টিতে জিতেছে, এগিয়ে ৩৪টিতে, ফলে পেতে পারে ৩৭টি আসন। আইএনএলডি ও বহুজন সমাজ পার্টি ১টি করে আসনে এগিয়ে। নির্দলদের লিড তিনটি আসনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+