প্যারালিম্পিকের তিরন্দাজিতে ভারতের প্রথম পদক, হরবিন্দরের ব্রোঞ্জে সংখ্যা বেড়ে ১৩
টোকিও প্যারালিম্পিকে আজ ভারতের তৃতীয় পদকটি এল তিরন্দাজিতে। এই প্রথম প্যারালিম্পিকের ইতিহাসে প্রথম কোনও পদক জিতল ভারত। ফলে চলতি প্যারালিম্পিকে ভারতের মোট পদকের সংখ্যা বেড়ে হল ১৩। টোকিও অলিম্পিকে দীপিকা কুমারীদের উপর প্রত্যাশা থাকলেও ভারত কোনও পদক জিততে পারেনি। কিন্তু প্যারালিম্পিকে ঐতিহাসিক ব্রোঞ্জটি জিতলেন হরবিন্দর সিং।

A look at what hard work has produced for Harvinder Singh from #IND #Bronze in #Archery pic.twitter.com/EaBaH87csk
— Doordarshan Sports (@ddsportschannel) September 3, 2021
পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে ব্রোঞ্জ জয়ের শুট-অফে স্নায়ুযুদ্ধ জিতলেন হরবিন্দর। তাঁর সঙ্গে লড়াই চলছিল কোরিয়ার কিম মিন সু-র। বিশ্বের ২৩ নম্বর তিরন্দাজ হরবিন্দর ২০১৮ সালের প্যারা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন প্রথম ভারতীয় ইতিহাসে। প্যারালিম্পিকে দেশকে তিরন্দাজির প্রথম পদকটি তিনিই এনে দিলেন। পাতিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে উত্তীর্ণ হওয়া ৩১ বছরের তিরন্দাজ হরবিন্দর প্রথম রাউন্ডেও শুট-অফে তিনটি জয় ছিনিয়ে নিয়েছিলেন। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে আজ হরবিন্দর একটা সময় অবধি ৫-৩-এ এগিয়ে ছিলেন। কিন্তু তাঁর কোরিয়ান প্রতিপক্ষ পঞ্চম সেটে পারফেক্ট টেন মারায় জমজমাট লড়াই গড়ায় শুট-অফে। কিন্তু সেখানে কোরিয়ানকে টেক্কা দেয় হরবিন্দরের পারফেক্ট টেন। সুনিশ্চিত হয়ে যায় ঐতিহাসিক ব্রোঞ্জ।
India’s first ever medal in Archery at the Olympics/Paralympics! What a performance it’s been!Congratulations to @ArcherHarvinder on bringing home the #Bronze Medal!Also takes our overall medal tally to 13 👏🏽🇮🇳 #Praise4Para@narendramodi @ianuragthakur @ParalympicIndia @Media_SAI pic.twitter.com/WXVWF5jfvk
— Deepa Malik (@DeepaAthlete) September 3, 2021
সেমিফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে প্রথম দিকে দারুণ লড়াই চালানো হরবিন্দরকে হারিয়ে দেন বিশ্বের ১০ নম্বর মার্কিন কেভিন মাথের। হরিয়ানার কৈথালের কাছে গুহলা চীকা গ্রামের বাসিন্দা হরবিন্দর। রাউন্ড অব ৩২-এ তিনি শুট-অফে হারিয়েছিলেন ইতালির প্রতিপক্ষকে। তৃতীয় সেটে হরবিন্দর ৭ মারায় সুবিধা হয়ে গিয়েছিল ইতালির প্রতিপক্ষর, তবে খেলা শুট-অফে গড়ালেও সেখানে বাজিমাত করেন হরবিন্দর। টাইব্রেকারে মেরেছিলেন পারফেক্ট টেন। রাউন্ড অব সিক্সটিনে বিশ্বের প্রাক্তন এক নম্বর রাশিয়ার বাতো সিদেনরজিয়েভকে ৬-৫ (৮-৭) ব্যবধানে হারিয়ে দেন হরবিন্দর। এই ম্যাচে ০-৪-এ পিছিয়ে পড়েও ৫-৫ করে শুট-অফে নিয়ে যেতে পেরেছিলেন তিনি। শেষে ৮-৭-এ হারিয়ে দেন প্রাক্তন বিশ্বসেরাকে। সেমিফাইনালে তিনি উঠেছিলেন দাপট দেখিয়েই। একটি মাত্র সেট হেরেছিলেন তৃতীয়বার প্যারালিম্পিকে অংশ নেওয়া ৪৯ বছরের জার্মান প্রতিপক্ষের কাছে, তবে শেষে ৬-২ ব্যবধানে জিতে পৌঁছে যান শেষ চারে।
হরিয়ানার গ্রামের মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম হরবিন্দরের। দেড় বছর বয়সে তাঁর ডেঙ্গু হয়েছিল। স্থানীয় চিকিৎসক একটি ইঞ্জেকশন দিয়েছিলেন। তাতেই হিতে বিপরীত হয়। তারপর থেকেই পায়ের সমস্যা দেখা দেয়। যে কারণে তাঁর স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে যায়। হরবিন্দরের ঐতিহাসিক পদক জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সোনাজয়ী অলিম্পিয়ান অভিনব বিন্দ্রা সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাকি পদকজয়ীদের মতো হরবিন্দরের সঙ্গে ফোনে কথাও বলেন।
Prime Minister @narendramodi speaks to #TokyoParalympics's bronze medallist Harvinder Singh @ianuragthakur @Media_SAI
— DD News (@DDNewslive) September 3, 2021
Reports @tapasjournalist pic.twitter.com/gRtbnKhYcl
আজ ভারতের প্রথম পদকটি জেতেন প্রবীণ কুমার, হাই জাম্পে রুপো। এরপর শুটিংয়ে অবনী লেখরা ব্রোঞ্জ জেতেন। কোনও প্যারালিম্পিকে প্রথম মহিলা ভারতীয় হিসেবে জোড়া পদক-জয় এই প্রথম। ১৯৬৮ সাল থেকে ২০১৬ অবধি প্যারালিম্পিকে ভারত মোট ১২টি পদক জিতেছিল। সেই সংখ্যা এবার টপকে দেশের ত্রয়োদশ পদক নিশ্চিত করলেন হরবিন্দর।
Another first for India, this time in Archery as @ArcherHarvinder bags the Bronze medal in men's individual recurve at the #Tokyo2020 Paralympics. Many congratulations on the historic feat! #Praise4Para
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) September 3, 2021
(ছবি- দূরদর্শন স্পোর্টস টুইটার)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications