Padma Shri: পদ্মশ্রীতে ভূষিত হরবিন্দর সিং, প্যারালিম্পিক্সে ইতিহাস গড়া তিরন্দাজ সম্পর্কে জানুন
Padma Shri: পদ্ম পুরস্কারের প্রাপকদের নাম আজই ঘোষণা করা হয়েছে। তাতেই দেখা গেল, এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন হরবিন্দর সিং। যিনি গত বছর ইতিহাস গড়েছিলেন।
দেশের প্রথম তিরন্দাজ হিসেবে তিনি প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন। সেই সাফল্যের জন্যই এবার তিনি পদ্মশ্রী পাচ্ছেন।

কাল প্রজাতন্ত্র দিবস। তার আগে এদিন পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা বেরিয়েছে। গত বছর প্যারিস প্যারালিম্পিক্সে হরবিন্দর পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছিলেন। যা ছিল দেশের চতুর্থ পদক।
পোল্যান্ডের লুকাজ সিসজেককে ৬-০ ব্যবধানে ফাইনালে পরাস্ত করেন হরবিন্দর। তাতেই হরিয়ানার কৈথালের দিব্যাঙ্গ তিরন্দাজ গড়েন ইতিহাস। তার আগে ভারতের কোনও দিব্যাঙ্গ তিরন্দাজ প্যারালিম্পিক্সে সোনা জেতেননি। ২০২১ সালে টোকিও প্যারালিম্পিক্সে হরবিন্দর ব্রোঞ্জ জিতেছিলেন।
প্যারিস অলিম্পিক্সে ভারত গত বছর ৬টি পদক জিতেছিল। যা প্রত্যাশার তুলনায় ছিল কিছুটা কম। অল্পের জন্য কয়েকটি পদক হাতছাড়া হয়েছিল ভারতের। যদিও প্রত্যাশার চেয়ে অনেক বেশি পদক জিতে ভারত প্যারালিম্পিক্সে নয়া রেকর্ড গড়ে। সাতটি সোনা ও ৯টি রুপো-সহ ভারত ২৯টি পদক জিতে সমস্ত রেকর্ড ভেঙে দেয়। এটি ভারতের সর্বকালীন সেরা সাফল্য।
দেশের নাগরিক সম্মানগুলির মধ্যে পদ্মশ্রীর অবস্থান চারে, ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণের পরেই। জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে হরবিন্দর আন্তর্জাতিক মঞ্চে নানাবিধ সাফল্য অর্জন করেছেন। গত বছর তিনি রিকার্ভ ওপেনে দিব্যাঙ্গ তিরন্দাজদের মধ্যে বিশ্বের ১ নম্বর তিরন্দাজের স্বীকৃতিও লাভ করেন।
জন্ম মধ্যবিত্ত পরিবারে। দেড় বছর বয়সে ডেঙ্গুতে আক্রান্ত হন হরবিন্দর। স্থানীয় এক চিকিৎসকের ভুল ইঞ্জেকশনের ফলে দুই পায়ের কার্যকারিতাই নষ্ট হয়ে যায়। প্যারা তিরন্দাজিতে কেরিয়ার গঠনের পথে হরবিন্দরের জীবনের বড় পদক্ষেপ ২০১০ সালে পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
বিশ্ববিদ্যালয়েই তিরন্দাজদের অনুশীলন দেখে আকৃষ্ট হন হরবিন্দর। বছর দুয়েক বাদে অর্থনীতিতে ডক্টরেট করার সময়েই হরবিন্দর লন্ডন প্যারালিম্পিক্সে তিরন্দাজদের অংশ নিতে ঠিক করেন তিনিও পেশাদার তিরন্দাজিতেই যোগ দেবেন।
পরবর্তী সময়ে কোভিডকালে হরবিন্দরের অনুশীলন ব্যাহয় হয়। যদিও সেই সময় হরবিন্দরের বাবা নিজেদের জমিকেই আর্চারি রেঞ্জ বানান। সেখানেই অনুশীলন চালাতে থাকেন হরবিন্দর। আরও প্রত্যয়ী হয়ে ওঠেন। তারপর টোকিও প্যারালিম্পিক্সে সাফল্য। গত বছর প্যারিসে পদকের রং বদলানো। এ ছাড়া ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান প্যারা গেমসে ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টে সোনা জিতেছিলেন হরবিন্দর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications