Dipa Karmakar: লড়াইয়ে ইতি টেনে দিলেন, জিমন্যাস্টিক্স থেকেই অবসর নিলেন দীপা কর্মকার
ভারতীয় জিমন্যাস্টিক্সকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন দীপা কর্মকার। ২০১৬ সালে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সে অংশগ্রহণ করেন আগরতলার বঙ্গ তনয়া। কিন্তু একটুর জন্যই পদকের স্বপ্নভঙ্গ হয় দীপার। কিন্তু তাঁর প্রদুনোভা ভল্ট দিয়ে নজর কাড়ে সবার। এরপর চোট আঘাতের সমস্যা ছিলই, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সেও অংশগ্রহণ করতে পারেননি। পুজোর আগেই বড় সিদ্ধান্ত নিলেন দীপা।
জিমন্যাস্টিক্স থেকে অবসর নিলেন দীপা কর্মকার। সোমবার পুজো শুরুর ঠিক দুই দিন আগেই মন খারাপের খবর ঘোষণা করলেন দীপা। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিলেন জিমন্যাস্টিক্স থেকে তিনি অবসর নিচ্ছেন। চোট আঘাতের সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নিতে হল দীপাকে।

কয়েক বছর আগেই হাঁটুতে গুরুতর চোট পান দীপা।যে চোট তাঁর কেরিয়ারে বড় ধাক্কা। অস্ত্রোপচার করিয়ে যখন জিমন্যাস্টিকে ফেরার চেষ্টা করছেন তখনই ফের ধাক্কা। নির্বাসিত করা হয় দীপা কর্মকারকে। নির্বাসন কাটিয়ে আবার স্বমহিমায় ফেরার চেষ্টা করেন। চলতি বছরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। অলিম্পিক্সের ট্রায়ালেও ছিলেন শীর্ষে। কিন্তু ক্রীড়া মন্ত্রক থেকে তাঁর নাম বাদ পড়ে। ফলে প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া হয়নি।
অবশেষে অবসরের সিদ্ধান্ত নিলেন দীপা। ফলে অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন তাঁর অধরাই থাকল। বিদায় বেলায় এক আবেগতাড়িত বিবৃতি দিলেন দীপা। সেখানেই তুলে ধৱলেন লড়াই, সাফল্য এবং সর্বোপরি অবসরের কথাও।
অলিম্পিক্সে সাফল্য না পেলেও ভারতীয় জিমন্যাস্টিক্সকে অনেক সাফল্য দিয়েছেন দীপা। বিশ্বেশ্বর নন্দীর কোচিংয়েই জিমন্যাস্টিক্সে হাতেখড়ি। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে প্রথম নজর কাড়েন দীপা। প্রদুনোভাকে সাবলীলভাবে রপ্ত করে তাক লাগিয়ে দেন। এরপর ২০১৫ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন দীপা। ২০১৬ সালে ইতিহাস সৃষ্টি করে রিও অলিম্পিক্সে অংশ নেন। কিন্তু চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় দীপাকে।
অলিম্পিক্সের পর ২০১৮ সালে বিশ্বকাপে জোড়া পদক জেতেন। কিন্তু কেরিয়ারের সেরা সময়েই চোটের কবলে পড়লেন দীপা। চোট আঘাতের সমস্যা ক্রমেই তাঁর দোসর হয়ে উঠে। ৩১ বছরের দীপা অবসর ঘোষণা প্রসঙ্গে বলেছেন, 'অনেক ভেবে চিন্তেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জিমন্যাস্টিক্স থেকে অবসর নিচ্ছি, এই সিদ্ধান্ত নেওয়টা সহজ ছিল না। কিন্তু এটাই সেরা সময় অবসর নেওয়ার। এই কয়েক বছরে দেশের হয়ে প্রতিনিতধিত্ব করাটাই বড় বিষয়। সব সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেছি।












Click it and Unblock the Notifications