দিনের দ্বিতীয় পদক ভারতের, ৬১ কিলো বিভাগে ব্রোঞ্জ জিতলেন গুরুরাজা পূজারি
ভারোত্তোলক গুরুরাজা পূজারি শনিবার পুরুষদের ৬১ কিলো বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতকে এই কমনওয়েলথ গেমসের এবং দিনের দ্বিতীয় পদক এনে দিলেন। গুরুরাজা মোট ২৬৯ কেজি উত্তোলন নিয়ে স্ট্যান্ডিংয়ে তৃতীয় স্থান অধিকার করেন। তিনি ১১৮ কেজি উত্তোলনের সেরা সহ স্ন্যাচ রাউন্ডের সমাপ্তির পরে চতুর্থ স্থানে ছিলেন কিন্তু পোডিয়ামে শেষ করার জন্য তাঁর আরও ভালো পারফরম্যান্স দরকার ছিল সেটা করে দেখান তিনি।

গুরুরাজার ম্যাচের আগে, ভারোত্তোলক সংকেত সরগার এই ইভেন্টে ৫৫ কেজি পুরুষদের ফাইনালে রুপো নিয়ে ভারতের প্রথম পদক এনেছিলেন। সারগার তার ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় ১৩৫ কেজি উত্তোলন করার আগে ফাইনালে তার দ্বিতীয় এবং তৃতীয় প্রচেষ্টায় ১৩৯ কেজি ওজন মিস করেন। উল্লেখযোগ্যভাবে, তিনি তার তৃতীয় প্রচেষ্টায় স্ন্যাচে ১১৩ কেজি সর্বোচ্চ ওজন তোলেন এবং পুরুষদের ৫৫ কেজি ফাইনালে দৌড়ে এগিয়ে ছিলেন কিন্তু মহম্মদ আনিক বিন কাসদান তাকে সামান্য় ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে যান।
সারগারের জয়ের পর, ভারত ব্যাডমিন্টন মিক্সড টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ৫-০ তে ক্লিনসুইপ করে। অন্যদিকে, লন বোলসের পুরুষদের ট্রিপল ইভেন্টে ভারত মালটার সাথে ১৬-১৬'তে ড্র করে। দিনের পরের দিকে নজর থাকবে মীরাবাই চানুর দিকে। আজ তাঁর ইভেন্ট রয়েছে। তিনি পদক নিয়ে ফিরতে পারবেন কি না সেদিকে সকলের নজর থাকবে।
এদিকে ভারতীয় মহিলা হকি দল পুল এ লড়াইয়ে ওয়েলসের বিরুদ্ধে লড়বে এবং লভলিনা বোরগোহাইনও ৬৬ কেজি ওজন বিভাগে আরিয়েন নিকলসনের বিরুদ্ধে তার অভিযান শুরু করবে। মিক্সড দলের ব্যাডমিন্টনে, ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে।
তবে গেমসের উদ্বোধনী দিনটি সাঁতারু শ্রীহরি নটরাজের জন্য দারুন হয়ে থাকল। কারণ তিনি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন। টেবিল টেনিস দলগুলো দক্ষিণ আফ্রিকা এবং বার্বাডোসকে একইভাবে ৩-০ ব্যবধানে পরাজিত করে, কিন্তু অস্ট্রেলিয়া পুল এ মহিলা ক্রিকেট ম্যাচে ভারতকে হারিয়ে দেয়।
সবমিলিয়ে এটা বলা যেতে পারে যে কমনওয়েলথে প্রথম দিন খুব একটা ভালো না গেলেও দ্বিতীয় দিন থেকে পদকের মুখ দেখতে শুরু করেছে ভারত। অন্যদিকে ক্রিকেট এবারে প্রথমবার কমনওয়েলথে খেলা হচ্ছে। পাকিস্তান বার্বাডোজের বিরুদ্ধে হেরে যাওয়ায়, ভারতের জন্য ভালো সুযোগ তৈরি হয়ে গেল। জমে যাবে ভারত পাকিস্তান ম্যাচ তা বোঝা যাচ্ছে। এবার বাকিটা সময় বলবে।












Click it and Unblock the Notifications