PKL: পাটনার বিরুদ্ধে হার বাংলার, পচা শামুকে পা কাটল বেঙ্গালুরুর
পাটনার বিরুদ্ধে হার বাংলার, পচা শামুকে পা কাটল বেঙ্গালুরুর
পাটনা পাইরেটস-এর বিরুদ্ধেও জয়ের মুখ দেখতে পারল না বেঙ্গল ওয়ারিয়র্স। রবিবার প্রো কবাডি লিগের প্রথম ম্যাচে পাটনা রাইরেটস-এর বিরুদ্ধে ৩৮-২৯ ব্যবধানে পরাজিত হল বেঙ্গল ওয়ারিয়র্স। বাংলার ফ্রাঞ্চাইজি দলটির বিরুদ্ধে পাটনা পাইরেটস-এর পয়েন্ট ৩৮।

পাটনার হয়ে সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করেন রেডার সচিন। অপর রেডার গুমান সিং এনে দিয়েছেন ৭ পয়েন্ট। অলরাউন্ডার মহম্মদরেজা চিয়ানির প্রাপ্ত পয়েন্ট ৫। পাটনার অধিনায়ক প্রশান্ত কুমারের সংগ্রহ ৪ পয়েন্ট।
অপর দিকে, ধারাবাহিক ভাল পারফরম্যান্সের জন্য ইতিমধ্য়েই নিজের আলাদা সম্মান আদায় করে নিয়েছেন বেঙ্গল ওয়ারিয়র্সের মনীন্দর সিং। তবে রবিবার নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। বাংলার হয়ে চোখ টানেন এই অলরাউন্ডার মহম্মদ নবীবক্স এবং মনোজ গোড়া। মহম্মদ নবীবক্স পেয়েছেন আট পয়েন্ট। মনোজ দলকে এনে দিয়েছেন ৯ পয়েন্ট। এই ম্যাচে হারের ফলে ১৭ ম্যাচে ৪১ পয়েন্টের সৌজন্যে লিগ টেবলে নিচের দিক থেকে দুই নম্বরে থাকল বাংলা। ১৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল পাটনা পাইরেটস।
রবিবার অপর খেলায় শক্তিশালী বেঙ্গালুরু বুলসকে ৪০-৩৬ ব্যবধানে হারিয়েছে গুজরাত জায়েন্টস। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট অর্জন করেছেন অধিনায়ক পবন শেরাওয়াত। ১১ পয়েন্ট দিয়েছেন অপর রেডার ভরত। গুজরাতের ফ্রাঞ্চাইজি দলটির হয়ে ম্যাচের নায়ক প্রদীপ কুমার। ১৪ পয়েন্ট অর্জন করেছেন এই ভারতীয় রেডার। অপর রেডার অজয় কুমার ৮ পয়েন্ট এনে দিয়েছেন দলকে। দুই ডিফেন্ডার অধিনায়ক সুনীল কুমার এনে দিয়েছেন ৫ পয়েন্ট। অপর ডিফেন্ডার পরেশ বনওয়াল দলকে চার পয়েন্ট এনে দিয়েছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রইল গুজরাত জায়েন্টস। হারলেও ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু বুলস রয়েছে তৃতীয় স্থানে।












Click it and Unblock the Notifications