প্রো কবাডিতে তেলেগুকে হারাল গুজরাত, জয়পুরের বিরুদ্ধে তামিলের জয়
প্রো কবাডি লিগে তেলেগু টাইটানসের বিরুদ্ধে ১০ পয়েন্টের জয় পেল গুজরাত ফর্চুন জায়ান্টস। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে জয়ী দল।
প্রো কবাডি লিগে তেলেগু টাইটানসের বিরুদ্ধে ১০ পয়েন্টের জয় পেল গুজরাত ফর্চুন জায়ান্টস। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে জয়ী দল। অন্যদিকে ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার একদশতম স্থানে অবস্থান করছে তেলেগু টাইটানস।

গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পাঠিক স্পোর্টস কমপ্লেক্সে সোমবারের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হারিয়েছে তামিল থালাইভাস। ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার বারোতম স্থানে অবস্থান করছে জয়ী দল। ২২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স।
প্রথম ম্যাচে ৩১টি রেইড পয়েন্ট হাসিল করে গুজরাত ফর্চুন জায়ান্টস। ২টি সুপার রেইড, ১১টি ট্যাকেল ও ৬টি অল আউট পয়েন্ট যায় তাদের ঝুলিতে। অন্যদিকে তেলেগু টাইটানস ২৪টি রেইড, ১১টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্ট নিজেদের দখলে রাখে।
দ্বিতীয় ম্যাচে ১৮টি রেইড পয়েন্ট যায় তামিল থালাইভাসের ঝুলিতে। ১৩টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্ট যায় জয়ী দলের দখলে। অন্যদিকে জয়পুর পিঙ্ক প্যান্থার্স নিজেদের দখলে ২১টি রেইড, ৯টি ট্যাকেল পয়েন্ট রাখে।












Click it and Unblock the Notifications