Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টোকিও অলিম্পিকের টিকিট পেলেন অদিতি ও সীমা, হতাশ করলেন হিমা

ভারতের আরও দুই মহিলা ক্রীড়াবিদ টোকিও অলিম্পিকের টিকিট পেয়ে গেলেন। তবে হতাশ করলেন অসমের অ্যাথলিট হিমা দাস। ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া ও গল্ফার অদিতি অশোক এদিন পেয়ে গেলেন টোকিও অলিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র। অদিতিই প্রথম মহিলা গল্ফার যিনি রিওর পর ফের টোকিওতেও গল্ফ কোর্সে পদকের লক্ষ্যে নামার বিষয়টি নিশ্চিত করলেন। সীমা পুনিয়া নামবেন টানা চতুর্থ অলিম্পিকে।

টোকিও অলিম্পিকের টিকিট পেলেন অদিতি ও সীমা, হতাশ করলেন হিমা

পাতিয়ালায় জাতীয় আন্তঃ রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে অভিজ্ঞ ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া নিশ্চিত করলেন অলিম্পিকের টিকিট। বেলারুশ থেকে রবিবার গভীর রাতে ফেরার পরই এই ইভেন্টে তিনি নেমেছিলেন অলিম্পিকে যোগ্যতা অর্জনের লক্ষ্যে। চোট ও করোনায় আক্রান্ত হওয়ার কারণে ২০১৮ সালে এশিয়ান গেমসের পর গত মার্চে ফেডারেশন কাপ ও বেলারুশের ইভেন্টের পর এই নিয়ে তৃতীয় কোনও প্রতিযোগিতায় তিনি নামলেন। অলিম্পিকে যোগ্যতা অর্জনে দরকার ছিল ৬৩.৫০ মিটার যোগ্যতামানে পৌঁছানো। পাতিয়ালার প্রতিযোগিতায় হল সেই লক্ষ্যপূরণ। ফেডারেশন কাপ ও বেলারুশের ইভেন্টে তাঁর সেরা স্কোর ছিল যথাক্রমে ৬২.৬৪ ও ৫৮. ৬২। এদিন পাঁচটি বৈধ থ্রো-এর মধ্যে চারবারই ৬০-এর উপর স্কোর করেন। তৃতীয় থ্রোয় ৬৩.১৮ স্কোর করেন, যা মিট রেকর্ড। এরপর ৬৩.৭২ মিটার স্কোর করে পেয়ে যান অলিম্পিকের টিকিট। ২০১৮ সালের রুপো-সহ চারবারের কমনওয়েলথ গেমস পদকজয়ী হরিয়ানার সীমার সঙ্গে টোকিওয় ডিসকাস থ্রো-র ইভেন্টে নামবেন পাঞ্জাবের কমলপ্রীত কৌর। কমলপ্রীতের দখলে এই মুহূর্তে জাতীয় রেকর্ড (৬৬.৫৯ মিটার)।

টোকিও অলিম্পিকের টিকিট পেলেন অদিতি ও সীমা, হতাশ করলেন হিমা

অনির্বাণ লাহিড়ি ও উদয়ন মানে টোকিওর টিকিট পাওয়ার পর এবার প্রথম মহিলা গল্ফার হিসেবে অদিতি অশোকও পেয়ে গেলেন টোকিওতে নামার ছাড়পত্র। রিও অলিম্পিকেও তিনি দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এই মুহূর্তে দেশের সেরা গল্ফার অদিতি। আজ যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে অদিতির নাম রয়েছে ৪৫তম স্থানে। অনির্বাণ, উদয়ন ও অদিতির উপরই নির্ভর করবে গল্ফে ভারতের পদক জয়ের সম্ভাবনা। লাহিড়িও এই নিয়ে দ্বিতীয় অলিম্পিকে নামবেন। তিনিও রিওতে অংশ নিয়েছিলেন। যদি ৬০ জনের তালিকার কেউ নাম প্রত্যাহার করেন তবে ভারতীয় দীক্ষা ডাগর পেয়ে যাবেন টোকিওর টিকিট। দ্বিতীয় তালিকায় রিজার্ভ হিসেবে যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যে দীক্ষা আছেন পঞ্চম রিজার্ভ হিসেবে। অলিম্পিকে পুরুষদের গল্ফ চলবে ২৯ জুলাই থেকে ২ অগাস্ট অবধি। মহিলাদের গল্ফ হবে অগাস্টের ৪ তারিখ থেকে ৭ তারিখ অবধি। রিওর পর টোকিও অলিম্পিকে নামার সুযোগ পেয়ে খুশি অদিতি তৈরি নিজের সেরাটা দিতে।

যদিও পাতিয়ালার ইভেন্টে হতাশ করলেন অসমের অ্যাথলিট হিমা দাস। ২০০ মিটারে অলিম্পিকের যোগ্যতামান ছিল ২২.৮০ সেকেন্ড। হিমা ২৫.০৩ সেকেন্ড সময় নিয়ে শেষ করলেন একেবারে শেষে। টোকিও মহিলাদের ফোর ইনটু ১০০ মিটার বিভাগে মহিলাদের অংশগ্রহণের সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+