চেক প্রজাতন্ত্রে ভারতীয় ঘুঁষির কামাল, বক্সিংয়ে সোনার দিন আনলেন ভারতীয় বক্সাররা
চেক প্রজাতন্ত্রে বক্সিংয়ের গ্রাঁ প্রিতে ধামাকা ভারতীয় বক্সারদের। জিতলেন পাঁচটি সোনা ও দুটি রূপো ও একটি ব্রোঞ্জ।
চেক প্রজাতন্ত্রে চমৎকার পারফরমেন্স ভারতীয় বক্সারদের। ৪৮ তম গ্রাঁ প্রি উস্তিনাদ লাবেম-এ একই দিনে পাঁচটি সোনা, দুটি রূপো ও একটি ব্রোঞ্জ জিতলেন ভারতীয় বক্সাররা।
সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী শিব থাপা এদিন ৬০ কেজি বিভাগে সোনা জিতলেন। স্লোভাকিয়ার মেসজারোর বিরুদ্ধে ৫-০পয়েন্টে জেতেন শিব থাপা। সামনের মাসে জার্মানি বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে যা দারুণ আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট পাওয়া মনোজ কুমারও এদিন কোনও ভুল করেননি। স্থানীয় ফেভারিট বক্সার ডেভিডের বিরুদ্ধে ৫-০ পয়েন্ট তুলে নেন। জিতে যান সোনা। এছাড়াও ৫২ কেজি বিভাগে অমিত ফাঙ্গাল, ৫৬ কেজি বিভাগে গৌরব বিদুরি এবং ৯১ কেজি বিভাগে সোনা সতীশ কুমারের।

৫২ কেজি বিভাগে রূপো জিতেছেন কবিন্দর বিস্ত, ৮১ কেজি বিভাগে মণীশ পানওয়ার। সুমিত সাঙ্গওয়ান ৯১ কেজি বিভাগে সেমিফাইনালে হেরে যাওয়ায় ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় বক্সারদের এই পারফরমেন্স মানসিকভাবে অনেকটা চাঙ্গা করে দিল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications