গোয়ার বরখাস্ত সাঁতার কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের চার্জ

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত হওয়া গোয়ার প্রধান সাঁতার কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের চার্জ গঠন করল পুলিশ।

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত হওয়া গোয়ার প্রধান সাঁতার কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের চার্জ গঠন করল পুলিশ। নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে হুগলির রিষড়ার এই বাসিন্দার বিরুদ্ধে এই আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কোথায় ঘটেছে

কোথায় ঘটেছে

সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে যোগ দিতে গোয়ার সাঁতারুদের নিয়ে মধ্যপ্রদেশের ভোপালে যান কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি এক নাবালিকা ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ।

কে এই নাবালিকা

কে এই নাবালিকা

সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে হেনস্থার শিকার হওয়া ১৫ বছরের এই নাবালিকা, ন্যাশনাল স্কুল গেমসে সোনা জয়ী সাঁতারু। সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে ভোপালে সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে যোগ দিতে গিয়েছিলেন ওই সাঁতারু।

 নিগৃহীতার বাবার অভিযোগ

নিগৃহীতার বাবার অভিযোগ

গোয়ার মাপুসা পুলিশ থানায় সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ই-মেলের মাধ্যমে অভিযোগ জানান বলে খবর। এর ভিত্তিতে সুরজিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৫৪ (যৌন হেনস্থা) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) এবং পকসো ধারায় চার্জ গঠন করেছে পুলিশ।

কোথায় সুরজিৎ

কোথায় সুরজিৎ

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক গোয়ার প্রাক্তন প্রধান সাঁতার কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পদ থেকে বরখাস্ত

পদ থেকে বরখাস্ত

সাঁতারে সাফল্য এনে দেওয়া সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে ২০১৭ সালে গোয়া বিধানসভায় সম্মানিত করা হয়। সেই তিনিই এমন এভব্য আচরণ করবেন, তা গোয়া সুইমিং অ্যাসোসিয়শনের ভাবনারও বাইরে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ও সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্দেশে সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে গোয়ার প্রধান সাঁতার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+