বার্লিনে জয়োৎসব করতে গিয়ে বিশ্বকাপ ট্রফির চলটা উঠিয়ে দিল জার্মানি!

জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি উল্ফগ্যাঙ্গ নিয়ার্সবাক জানিয়েছেন বার্লিনে হাজার হাজার দর্শকের সম্মুখে আনন্দোৎসব চলাকালীনই ক্ষতিগ্রস্ত হয় তাঁদের বিশ্বকাপ ট্রফিটি। আসলে অত ভিড়ের মধ্যে নিজেদেরই ঠিকভাবে সামলানো যাচ্ছিল না। তারপর হাতের ভারী ট্রফিতেতে কোনওভাবে ধাক্কা লেগে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন নিয়ার্সবাক।
জার্মানির একটি স্থানীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নিয়ার্সবাক জানিয়েছেন, ট্রফিটির একটি অংশ থেকে একটু চলটা উঠে এসেছে। কিন্তু চিন্তার কোনও কারণ নেই। আমাদের বিশেষজ্ঞরা এই টুকরোটি ঠিকমতো লাগিয়ে দেবেন। আমরা এইবিষয়ে তদন্তও শুরু করেছিলাম। কিন্তু তদন্তে কোনও উপসংহারের আসতে পারা যায়নি বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে জার্মানির আড়াই লক্ষের উপর সমর্থক বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে জড়ো হয়েছিলেন দেশের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানাতে। ব্রাজিলের রিও দে জেনেইরোতে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নয়া বিশ্বচ্যাম্পিয়ন হয় জার্মানি। তারই আনন্দোৎসব ছিল এদিন। বিমানবন্দর থেকেই লোকে লোকারণ্য।
সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ফিলিপ লেহম বিমান থেকে নামার সময় তাঁর হাতেই ছিল বিশ্বকাপ ট্রফিটি। কিন্তু তার পর থেকে ভিড়ের মধ্যে সব খেলোয়াড়ের হাতেই ঘুরেছে ট্রফিটি ফলে ঠিক কোন সময় ট্রফিটি থেকে ওই চলটা উঠে আসে তা বলা সম্ভব নয় বলে জানিয়েছেন নিয়ার্সবাক।












Click it and Unblock the Notifications