কমনওয়েলথ টিটি চ্য়াম্পিয়নশিপের মিক্সড ডবলসে ভারতের সোনা
কমনওয়েলথ টিটি চ্য়াম্পিয়নশিপের মিক্সড ডবলসে ভারতের সোনা
কমনওয়েলথ টেবিল টেনিস চ্য়াম্পিয়নশিপের মিক্সড ডবলসে সোনা জিতলেন ভারতের জি সাথিয়ান ও অর্চনা কামাথ। ওড়িশার কটকের জহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে সিঙ্গাপুরের ইউ এন কোয়েন পাং ও গৈ রুই উয়ানকে ১১-১, ১১-৭, ১১-৪ গেমে হারিয়েছে ভারতীয় জুটি।

ম্যাচে শুরু থেকে দুরন্ত ছন্দে ছিলেন ভারতের জি সাথিয়ান ও অর্চনা কামাথ। প্রথম গেমে প্রতিপক্ষদের দাঁড়াতেই দেয়নি ভারতের পুরুষ-মহিলা জুটি। দ্বিতীয় গেমে সিঙ্গাপুরের ইউ এন কোয়েন পাং ও গৈ রুই উয়ানের জুটি জি সাথিয়ান ও অর্চনা কামাথকে কিছুটা বেগ দিলেও তা যথেষ্ট বলে মনে হয়নি। শেষ গেমেও সিঙ্গাপুরী প্রতিপক্ষকে কার্যত ধুয়েমুছে সাফ করে দেয় ভারতীয় জুটি।
কমনওয়েলথ টেবিল টেনিস চ্য়াম্পিয়নশিপের মিক্সড ডবলসের ব্রোঞ্জ মেডেলও গিয়েছে ভারতেরই ঝুলিতে। টুর্নামেন্টের সেমিফাইনালে সোনা জয়ীদের কাছে পরাজিত হওয়া ভারতের হারমিত দেশাই ও আহিকা মুখার্জির জুটি তৃতীয় স্থানের ম্যাচ জেতে।












Click it and Unblock the Notifications