India Open 2022: শুধুমাত্র শীর্ষ তারকারাই থাকবেন স্যানিটাইজড টুর্নামেন্ট হোটেলে, বিতর্কিত সিদ্ধান্ত আয়োজকদের
শুধুমাত্র শীর্ষ তারকারাই থাকবেন স্যানিটাইজড টুর্নামেন্ট হোটেলে, বিতর্কিত সিদ্ধান্ত আয়োজকদের
কোভিডের তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি এবং লাগামছাড়া ভাবে বেড়ে চলা সংক্রমণের মধ্যেও ইন্ডিয়া ওপেন আয়োজিত হতে চলেছে দিল্লি'তে। ভারতীয় ব্যাডমিন্টনের শীর্ষ তিন তারকা পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন এই প্রতিযোগীতায় অংশ নেবেন।

সদ্য পুরুষদের সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সিঙ্গাপুরের লো কিন ইউ এই প্রতিযোগীতায় অংশ নিতে ইতিমধ্যেই পা রেখেছেন ভারতে। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ইন্ডিয়া ওপেনের পঞ্চম বাছাই সিঙ্গাপুরের এই প্রতিযোগী।
বছরের প্রথম ওর্য়াল্ড ট্যুরে অংশ নিতে ভারতে এসে পৌঁছেছেন ইন্দোয়নেশিয়ার হেনন্দ্র সেতিয়াওয়ান এবং মহম্মদ আহসান। ইন্ডিয়া ওপেনের এই বারের সংস্করণে মোট ২২০জন শাটলার অংশ নেবেন। পরিকল্পনা মাফিক সব কিছু এগলেও ভারতের সব থেকে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ঘিরে শঙ্কার সুর বাজছে আয়োজক এবং ব্যাডমিন্টন প্রেমীদের মনে। গত দু'বছর এই প্রতিযোগীতা বাতিল হয়ে গিয়েছিল। আসন্ন ইন্ডিয়া ওপেন সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আয়োজন করতে পারেনি আয়োজক'রা।
দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ের সেরা শাটলারদের জন্য আয়োজকদের পক্ষ থেকে সম্পূর্ণ স্যানিটাইজড টুর্নামেন্ট হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রতিযোগীতায় অংশ নিতে চলা একটা বড় সংখ্যার প্রতিযোগীরাই থাকছে এমন জায়গায় যেখানে কোভিডের কড়াকড়ি অনেকটাই কম বা কোভিডের নিয়ম শিথিল। মূলত র্যাঙ্কিং-এ ২৫-এর উপরে থাকা খেলোয়াড়দেরই এই রকম হোটেলে রাখা হচ্ছে।
প্রতিযোগীতায় আয়োজক ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন (বিএআই) যদিও জানিয়েছে, কোভিড গাইডলাইন মেনে সব কিছু যাতে ঠিক থাকে তার জন্য সামগ্রিক ভাবে চেষ্টা চালাচ্ছে তারা। দিল্লি সরকার এই প্রতিযোগীতা আয়োজনের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। বিশ্ব ব্যাডমিন্টনের নিয়ামক সংস্থা বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (বিডাব্লিউএফ)-এর সঙ্গে আলোচনার পরই এই ছাড়পত্র দিয়েছে দিল্লি সরকার।
একটি বিজ্ঞপ্তিতে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন বলেছে, "টুর্নামেন্টের অংশ নেওয়ার জন্য অধিকাংশ প্রতিযোগী-ই নয়া দিল্লিতে পা রাখা শুরু করেছেন। বিদেশি খেলোয়াড়া এবং ভারতীয় প্রতিযোগীরা যাঁদের র্যাঙ্কিং ২৫-এর নীচে তাঁরা একই হোটেলে থাকবেন। দিল্লি পা রাখা থেকে প্রত্যেক অংশগ্রহনকারী প্রতিযোগীকে কোভিড বিধি অনুযায়ী সাবধানতা অবলম্বন করতে হবে। নিত্যদিন প্রত্যেকের কোভিড টেস্ট করা হবে। হোটেল থেকে শাটেল বাস করে তাঁদের নিয়ে আসা হবে স্টেডিয়ামে।"
স্টেডিয়ামের বাইরে র্যাপিড অ্যান্ডিজেন টেস্টের জন্য হোটেলের সামনে একটি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাসোসিয়েশন। বাইরে থেকে কাউকে ত্রি-স্তরীয় নিরপত্তায় মুড়ে রাখা প্লেয়িং এরিনায় ঢুকতে দেওয়ার আগে তাঁর অ্যান্টিজেন টেস্ট করার জন্যই এই ব্যবস্থা। এর আগে এই ভাবেই প্রতিযোগীতা আয়োজন করেছিল ডেনমার্ক। এই প্রতিযোগীতা থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স, রাশিয়া এবং কানাডার শাটলার'রা। ইংল্যান্ডের আসার কথা থাকলেও ভারতের বিমান ধরার আগে শুক্রবার ডবলস বিশেষজ্ঞ সিন ভেন্ডি এবং কোচ নাথান রবার্টসন কোভিড পজিটিভ ধরা পড়ায় ইংল্যান্ডের দল শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছে।












Click it and Unblock the Notifications