ফরাসি ওপেনের সেমিফাইনালে অঘটন মুচোভার, ছিটকে দিলেন সাবালেঙ্কাকে

ফরাসি ওপেনের মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা। অবাছাই হিসেবে এই গ্র্যান্ড স্ল্যাম খেলছেন তিনি। ৩ ঘণ্টা ১৩ মিনিটের ম্যারাথন লড়াই শেষে মুচোভা হারিয়ে দিলেন দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কাকে।

এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন সিঙ্গলস ক্রমতালিকায় বিশ্বে ৪৩ নম্বরে থাকা মুচোভা (Karolina Muchova)। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন খেতাবজয়ী বেলারুশের সাবালেঙ্কার ফরাসি ওপেন ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গল হলো আজ।

ক্যারোলিনা মুচোভা

ক্যারোলিনা মুচোভা ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। ২০১৯ ও ২০২১ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন। ইউএস ওপেনে ২০২০ সালে তিনি চতুর্থ রাউন্ড অবধি পৌঁছেছিলেন। এবার তাঁর সামনে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের হাতছানি।

সাবালেঙ্কা চলতি বছর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতেন। এর আগে ২০২১ ও ২০২২ সালে তিনি ইউএস ওপেনের সেমিফাইনাল অবধি পৌঁছেছিলেন। ২০২১ সালে উইম্বলডনের সেমিফাইনালেও খেলেন। এই প্রথম ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন। যদিও এর বেশি এগোতে পারলেন না।

মহিলা সিঙ্গলস সেমিফাইনালটি অবশ্য বেশ হাড্ডাহাড্ডিই হয়েছে। মুচোভা জিতলেন ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ৭-৫ সেটে। অর্থাৎ প্রথম সেট মুচোভা টাইব্রেকারে জেতার পরের সেটটি টাইব্রেকারেই জেতেন সাবালেঙ্কা। যদিও শেষরক্ষা হয়নি। স্নায়ুর চাপ সামলে মুচোভা হারালেন টানা ১২টি ম্যাচে অপরাজেয় সাবালেঙ্কাকে।

আরিনা সাবালেঙ্কা

মরশুমের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম শেষবার জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। ২০১৫ সালে। সাবালেঙ্কার সামনে সেই কীর্তি স্পর্শের হাতছানি ছিল। কিন্তু তিনি পারলেন না।

বিট্রিজ হাদ্দাদ মাইয়া

অপর সেমিফাইনালে প্রথম সেটে ব্রাজিলের বিট্রিজ হাদ্দাদ মাইয়াকে ৬-২ সেটে হারিয়েছেন বিশ্বের ১ নম্বর ইগা সিয়নটেক। যদিও দ্বিতীয় সেটে তিনি ২-৩ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৩-৩ করেছেন। বিশ্বের ১ নম্বর জায়গা ধরে রাখতে সিয়নটেককে জিততে হবে আজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+