Olympic Games: মোদীর অলিম্পিক স্বপ্নে সহযোগিতার বার্তা ফ্রান্সের, বড় ঘোষণা ফরাসি রাষ্ট্রপ্রধানের
৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত সফরে এসেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। এই সফরে ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পদক্ষেপ নেন তিনি। এমনকি ভবিষ্যতে অলিম্পিক গেমসের আয়োজনে ভারতকে সমস্ত সমর্থনের আশ্বাস দিলেন ফরাসি রাষ্ট্রপ্রধান। চলতি বছর প্যারিসে বসতে চলেছে অলিম্পিক গেমসের আসর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসাবে দুই দিনের সফরে (২৫ এবং ২৬ জানুয়ারি) ম্যাক্রোঁ ভারতে ছিলেন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফরাসি রাষ্ট্রপ্রধানের সম্মানে একটি নৈশভোজ আয়োজন করেছিলেন।

আগামী ২০৩৬ সালে অলিম্পিক টুর্নামেন্ট ভারতে আয়োজন করা হতে পারে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকমাস আগে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মুম্বইয়ে ১৪১তম অলিম্পিক কমিটির অধিবেশনে বক্তব্য রেখেছিলেন। সেখানেই তিনি এই বড় ঘোষণা করেন যে ২০৩৬ সালের অলিম্পিক টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে ভারত বিড করবে। এক্ষেত্রে একটাও সুযোগ হাতছাড়া করা হবে না। বিশ্বের সবথেকে বড় টুর্নামেন্টকে ভারতে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করা হবে।
সম্প্রতি এশিয়ান গেমস থেকে ১০৭টি পদক নিয়ে ভারতে ফিরছেন দেশের অ্যাথলিটরা। এরপরই আইওএ সভাপতি পিটি উষা বলেন, 'ভারতীয় খেলাধুলার উন্নতি এবং ক্রীড়াবিদদের জন্য সরকার সম্ভাব্য সবকিছুই করছে। আমাদের প্রধানমন্ত্রী দেশের খেলাধূলো নিয়ে ভীষণ আগ্রহী। আমাদের ২০৩৬ সালের অলিম্পিকের জন্য বিড করা উচিত। আমি নিশ্চিত যে ভারত টোকিওর চেয়ে প্যারিস অলিম্পিকে বেশি পদক জিতবে। সেই পদক সংখ্যা প্রমাণ করবে আমরা অলিম্পিক আয়োজন করতে পারি।'
ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে অন্য যেকোনো জাতির মধ্যে সর্বোচ্চ। এদিকে, ফ্রান্স চলতি বছরের অলিম্পিকের আয়োজক যা ২৬ জুলাই থেকে অনুষ্ঠিত হবে এবং ১১ আগস্ট শেষ হবে। অলিম্পিক শেষ হওয়ার পরপরই, প্যারিসে ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্যারালিম্পিক শুরু হবে।
ভারত সফরে এসে অলিম্পিক আয়োজন নিয়ে বড় বার্তা দিলেন ফ্রান্সের রাষ্ট্রপ্রধান।












Click it and Unblock the Notifications