লুইস হ্যামিলটনের নতুন ডেটিং নিয়ে জোর চর্চা, ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়নের জীবনে এসেছেন বহু নারী
লুইস হ্যামিলটন। ফর্মুলা ওয়ানের বিশ্বচ্যাম্পিয়ন। রেসিং ট্র্যাকের সাফল্য তাঁকে শুধু কিংবদন্তিই বানায়নি, ব্রিটেনের সবচেয়ে ধনী ক্রীড়াবিদও বছর ৩৬-এর এই ব্রিটিশ ড্রাইভার। সাত-সাতটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব যার পকেটে। ২০০৮, ২০১৪, ২০১৫ এবং ২০১৭ থেকে ২০২০ সাতটি বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাবজয়ীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা সামনে এসেছে নানা সময়। এবার মডেল ক্যামিলা কেন্দ্রার সঙ্গে তাঁর ডেটিং নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

নতুন সম্পর্কে হ্যামিলটন?
হ্যামিলটনের সঙ্গে কেন্দ্রার সম্পর্ক নিয়ে চর্চা চলছে কিছুদিন ধরেই। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের দাবি, চলতি বছরের গোড়াতেই ক্যামিলা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছিলেন। যা কলোরাডোয় হ্যামিলটনের বাড়িতে তোলা। এমনকী কেন্দ্রাকে যে জামা পরে থাকতে দেখা গিয়েছে ছবিটিতে সেটিও হ্যামিলটনের বলে দাবি করে নেটাগরিকরা জানান, এই জামা পরে আগে হ্যামিলটনকেও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে। এতেই চর্চা শুরু হয়, ডমিনিকা রিপাবলিকে জন্মানো তথা বর্তমানে ২৭ বছরের মডেল ক্যামিলা আজকাল হ্যামিলটনের বাড়িতে প্রায়ই সময় কাটাচ্ছেন।
লুইসের প্রেম
তবে এর আগেও অনেকের সঙ্গে হ্যামিলটনের সম্পর্কের কথা সামনে এসেছিল। সবচেয়ে বেশি তাঁর সঙ্গে আট বছরের সম্পর্ক ছিল পুসিক্যাট ডলসের মার্কিন লিড সিঙ্গার নিকোল শেরজিঙ্গারের। ২০১৫ সালে সেই সম্পর্ক ছিন্ন হয়। এরপর তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার কথা গত বছর জানিয়েছিলেন রাশিয়ান মডেল ভিক্টোরিয়া অদিনচোভা। এর বাইরেও হ্যামিলটনের প্রেমিকার সংখ্যার তালিকাটিও বেশ দীর্ঘ। মডেল বারবারা পালভিন, ইউনি হারলো, কেন্দাল জেনার, গায়িকা রিহানা, নিকি মিনাজ, রিটা ওরার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকী সোফিয়া রিচির নামও যোগ হয়েছিল এই তালিকায়।
ক্যামিলার অস্বীকার
তবে নতুন সম্পর্কের বিষয়ে হ্যামিলটন মুখ খোলেননি। তবে ক্যামিলার ঘনিষ্ঠ মহল সূত্রে মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মোটেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। তাঁরা বন্ধু। বন্ধুত্বের বেশি সম্পর্ক এখনও এগোয়নি। আর যে জামা পরে ক্যামিলাকে দেখা গিয়েছে তা আসলে তাঁর প্রাক্তন প্রেমিক টাইলার ক্যামেরনের। আর হ্যামিলটনের বাড়িতেও ক্যামিলা একান্তে কাটাননি। টাইলারের সঙ্গেই অনেক আগে তিনি গিয়েছিলেন হ্যামিলটনের বাড়িতে। এই ছবিটি তখনকারই। উল্লেখ্য, আমেরিকার জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব টাইলারের সঙ্গে ক্যামিলার মাস আটেকের সম্পর্ক ছিল।
চর্চা অব্যাহত
ক্যামিলা যে সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তার মধ্যে একটি সেলফি রয়েছে। যাতে আবার দেখা গিয়েছিল আয়নায় হ্যামিলটনের একটি ট্রফির প্রতিবিম্ব। এমনকী ইনস্টাগ্রামে জনপ্রিয় মডেল ক্যামিলার বিভিন্ন ছবিতে আজকাল মাঝেমধ্যেই লাইক করছেন হ্যামিলটন। সবমিলিয়ে এই সম্পর্ক কোনদিকে গড়ায় সেদিকেই তাকিয়ে হ্যামিলটনের অনুরাগীরা।
ছবি- ইনস্টাগ্রাম
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications