মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত WWE টাফ-এনাফ জয়ী মহিলা রেসলার সারা লি

মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত WWE টাফ-এনাফ জয়ী মহিলা রেসলার সারা লি

মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত হলেন WWE-এর মহিলা রেসলার সারা লি। সারার মা টেরি লি তাঁর মেয়ের প্রয়াণের খবর জানান। ২০১৫ সালে WWE Tough Enough চ্যাম্পিয়ন হন সারা। এত অল্প বয়সে তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিশ্বের ক্রীড়া মহল। পেশাদার রেসলিং-এ নেমে এসেছে শোকের ছায়া। রেসলার চেলসি গ্রিন শোক প্রকাশ করেছেন সারার মৃত্যুতে।

সারার প্রয়াণের কথা জানান তাঁর মা:

সারার প্রয়াণের কথা জানান তাঁর মা:

সিএনএন-এর খবর অনুযায়ী, সারা লি'র মা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ব্যথিত হৃদয়ের সঙ্গে আমরা জানাতে চাই আমাদের সারা ওয়েসটন যীশুর সঙ্গে চলে গিয়েছে। আমরা শোকস্তব্ধ এবং আয়োজন এখনও পুরোপুরি সমস্ত কিছুর আয়োজন হয়নি।

নিক্কি অ্যাশের শোক প্রকাশ:

WWE-এর পরিচিত মুখ ছিলেন সারা লি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পেশাদার রেসলিং সার্কিট। সারার মৃত্যুতে নিক্কি অ্যাশ লিখেছেন, "বিভিন্ন দিক থেকে অনেক ভাল ছিলে তুমি। তুমি তোমার পরিবার এবং বন্ধুবান্ধবকে অত্যন্ত ভালবাসতে। কখনও নিজের জন্য ভাবতে না। আমাকে হাসাতে তুমি। যত দিনই আমরা একে অপরকে না দেখি, আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করবো। আমি তোমায় ভালবাসি সারা।"

শোকপ্রকাশচেলসি গ্রিনের:

রেসলার চেলসি গ্রিন শোক প্রকাশ করে লিখেছেন, "কোনও টুইট বা কোনও শব্দ এই সুন্দর মানুষটিকে আর ফিরিয়ে আনবে না। কিন্তু আমার হৃদয় তাঁর পরিবারের দিকে পড়ে রয়েছে। প্রবল ভাবে সারা লি-র অভাব বোঝা যাবে।"

শোক প্রকাশ করেছে WWE:

সারা লি'র প্রয়াণে শোকপ্রকাশ করেছে WWE, WWE-এর পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, "সারা লি-র প্রয়াণের খবর পেতে আমরা মর্মাহত। স্পোর্টস এন্টারটেন্টমেন্ট ওয়ার্ল্ডে বহু মানুষের অনুপ্রেরণা ছিলেন তিনি। তাঁর পরিবার, সমর্থক এবং বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা জানায় WWE." মৃত্যুকালে সারা লি রেখে গিয়েছেন স্বামী ওয়েস্ট ইন ব্লেক এবং তিন সন্তানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+