কুস্তি কাণ্ডে তদন্ত কমিশনের কোন্দল প্রকাশ্যে, বিস্ফোরক অভিযোগ তুললেন ববিতা ফোগট
ভারতীয় কুস্তিতে বিতর্ক অব্যাহত ।এবার তদন্তকারী দলের কোন্দল প্রকাশ্যে চলে এলো । প্রাক্তন ভারতীয় মহিলা কুস্তিগীর ববিতা ফোগট সরাসরি অভিযোগ তুলেছেন তদন্ত কমিটির আরও এক সদস্য রাধিচা শ্রীমানের বিরুদ্ধে।
ববিতার অভিযোগ তদন্ত কমিটির সদস্য হওয়ার সত্বেও তাঁকে পূর্ণাঙ্গ রিপোর্ট পড়ার সুযোগ দেওয়া হয়নি । যা নিয়ে নতুন বিতর্ক শুরু হল ভারতীয় কুস্তি কাণ্ডে। সংবাদ সংস্থাকে ববিতা জানিয়েছেন , 'আমি তদন্ত রিপোর্টের কয়েকটি পাতা মাত্র পড়েছিলাম। রিপোর্টের বিষয়ে আমার কিছু আপত্তি ছিল। কিন্তু রাধিচা এসে আমার থেকে রিপোর্টের কপি ছিনিয়ে নেয়। এরপর আমি পুরো রিপোর্ট পড়তে পারিনি।'

যদি গোটা বিষয়টি অস্বীকার করেছেন তদন্ত কমিশনের অন্যতম সদস্য রাধিচা শ্রীমান। তাঁর দাবি, ' হোলির আগের দিন তদন্ত কমিটির প্রত্যেক সদস্য রিপোর্টের খসড়া নিয়ে আলোচনায় বসেন। রিপোর্টের প্রতিটি শব্দ প্রত্যেককে পড়ে শোনানো হয়। এবং ববিতা তাতে সম্মতিও দেন।'
শ্রীমান পাল্টা অভিযোগ তুলেছেন ববিতার বিরুদ্ধে। তাঁর দাবি, '৫ই এপ্রিল আমরা সবাই একসঙ্গে সমবেত হই। কিন্তু ঐদিন ববিতার তাঁর সন্তানের শরীর খারাপ বলে আসতে পারেন নি। তাই চেয়ারপার্সন মেরি কম সিদ্ধান্ত নেন যারা উপস্থিত হয়েছেন তাঁরা এই তদন্ত রিপোর্টে সই করবেন, ববিতা পরে তদন্ত রিপোর্টের সই করে।'

ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে বক্সার মেরি কমের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই কমিটিতে প্রাক্তন ক্রীড়াবিদ এবং প্রশাসকরা ছিলেন। মোট ছয় সদস্যের কমিটি গঠিত হয়।
এপ্রিল মাসের প্রথমেই এই তদন্ত রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেয় তদন্তকারী কমিশন। কিন্তু এখনও পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ্যে আনিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।সংবাদ সংস্থা সূত্রের খবর তদন্ত কমিশনের রিপোর্টে ব্রিজ ভূষণ শরণ সিংয়েরকে ক্লিনচিট দেওয়া হয়েছে।

এই মুহুর্তে ক্ষমতাহীন ভারতের কুস্তি ফেডারেশন। সোমবার ক্রীড়ামন্ত্রকের তরফে চিঠি দিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থাকে কুস্তি ফেডারেশনে অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটি ফেডারেশনের যাবতীয় কাজকর্ম সামলাবে নির্বাচন না হওয়া পর্যন্ত।












Click it and Unblock the Notifications