অস্ট্রেলিয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অল রাউন্ডার

অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি হয়ে জীবনের সঙ্গে পাঞ্জা কষছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অল রাউন্ডার ক্রিস ক্রিস কেয়ার্নস।

গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অল রাউন্ডার ক্রিস কেয়ার্নস। এক রিপোর্টে দাবি করা হয়েছে, পরিস্থিতি এমন যে প্রাক্তন ক্রিকেটারকে লাইফ সাপোর্টে রাখতে বাধ্য হয়েছেন ডাক্তাররা। ৫১ বছরের কেয়ার্নস চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না বলেও খবর। প্রাক্তন কিউয়ি ক্রিকেটারকে পর্যবেক্ষণ করছে ডাক্তারদের মেডিক্যাল বোর্ড।

অস্ট্রেলিয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অল রাউন্ডার

সম্প্রতি কাজের সূত্রে অস্ট্রেলিয়াতেই ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। তিনি আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এবং জ্ঞান হারান বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। ক্রিসকে যুদ্ধকালীন তৎপরতায় অস্ট্রেলিয়ার ক্যানবেরার এক হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। সেখানে তিনি জীবনের সঙ্গে পাঞ্জা কষছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ডাক্তাররা নাকি জানিয়েছেন হৃদযন্ত্রের জটিল সমস্যায় ভুগছেন কেয়ার্নস। তাঁর আওরটিক ডিসসেকশন হয়েছে বলে জানানো হয়েছে।

যদিও এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ক্রিস কেয়ার্নসকে নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ইউনিয়নও। কিউয়ি ক্রিকেট বোর্ডের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, ক্রিস কেয়ার্নসের অসুস্থতা নিয়ে তাঁর পরিবার যে গোপনীয়তা অব্যাহত রেখেছে তাঁকে তাঁরা সম্মান করেন। তাই দেশের প্রাক্তন ক্রিকেটারের শরীরের বর্তমান পরিস্থিতি কেমন, সে ব্যাপারে তাদের কোনও ধারণা নেই বলে কেন উইলিয়ামসনদের বোর্ডের তরফে জানানো হয়েছে।

১৯৮৯ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দলে অভিষেক হয়েছিল ক্রিস কেয়ার্নস। ২০০৬ সাল পর্যন্ত তিনি নিজের জাতীয় দলের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেন। নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট ম্যাচ খেলা ক্রিস এই ফর্ম্যাটে ৩৩২০ রান করেছেন। লাল বলের ক্রিকেটে পাঁচটি শতরান হাঁকানো কেয়ার্নসের সর্বোচ্চ স্কোর ১৫৮। টেস্টে ২১৮টি উইকেটও রয়েছে কিউয়ি অল রাউন্ডারের। নিউজিল্যান্ডের হয়ে ২১৫টি ওয়ান ডে ম্যাচ খেলে ৪৯৫০ রান করেছেন ৫১ বছরের প্রাক্তন ক্রিকেটার। ৫০ ওভারের ক্রিকেটে দেশের হয়ে ২০১টি উইকেটও নিয়েছেন ক্রিস। দেশের হয়ে ২টি টি২০ ম্যাচ খেলা প্রাক্তন কিউয়ি ক্রিকেটার মোট ৩ রান করার পাশাপাশি একটি উইকেট নিয়েছেন। কেয়ার্নসের বাবা ল্যান্স কেয়ার্নসও নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে প্রতিনিত্ব করেছিলেন।

রেকর্ড এবং পারফরম্যান্সর নিরিখে নিউজিল্যান্ডের অন্যতম সেরা অল রাউন্ডার হিসেবে গণ্য হওয়া ক্রিস কেয়ার্নসকে নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। ২০০৮ সালের পর হারিয়ে যাওয়া ইন্ডিয়ান ক্রিকেট লিগের ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে গিয়েছিল প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের নাম। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দীর্ঘ আইনি লড়াই লড়েছিলেন কেয়ার্নস। তা করতে গিয়ে তাঁকে অর্থাভাবেও ভূুগতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+