আন্তর্জাতিক ইভেন্টে দেশকে জোড়া পদক এনে দিলেন কেরলের বর্ষীয়ান প্রাক্তন বিধায়ক এমজে জেকব

আন্তর্জাতিক ইভেন্টে দেশকে জোড়া পদক এনে দিলেন কেরলের বর্ষীয়ান প্রাক্তন বিধায়ক এমজে জেকবরাজনৈতিক আঙিনায় দীর্ঘ সময় জড়িত থাকা কেরলে সিপিএম-এর প্রাক্তন বিধায়ক এমজে জেকব ক্রীড়া জগতে দেশের মুখ উজ্জ্বল করলেন। ৮০ বছর বয়সী জেকব

রাজনৈতিক আঙিনায় দীর্ঘ সময় জড়িত থাকা কেরলে সিপিএম-এর প্রাক্তন বিধায়ক এমজে জেকব ক্রীড়া জগতে দেশের মুখ উজ্জ্বল করলেন। ৮০ বছর বয়সী জেকব ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক মিটে জোড়া ব্রোঞ্জ জিতলেন। ফিনল্যান্ডে এম৮০ বিভাগে ৮০ মিটার এবং ২০০ মিটার হার্ডলস প্রতিযোগীতায় পদক জিতলেন তিনি।

আন্তর্জাতিক ইভেন্টে দেশকে জোড়া পদক এনে দিলেন কেরলের বর্ষীয়ান প্রাক্তন বিধায়ক এমজে জেকব

এখানেই থেমে থাকতে চান না জেকব, তাঁর লক্ষ্য আগামী বছর মাস্টার্সে সোনা জেতা। ফিনল্যান্ডে রাতিনান স্টেডিয়াম থেকে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, "রাজনৈতিক হিসেবে আমি দেশকে সেবা করেছি এবং এখন একজন ক্রীড়াবীদ হিসেবে সেবা করছি। আমি অভিভূত এবং ভবিষ্যতে আরও প্রতিযোগীতায় অংশগ্রহণ করব।" তাঁর আরও সংযোজন, "ছোট থেকে আমি খেলার প্রতি উৎসাহী ছিলাম। আমি ২০০৬ সালে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ইভেন্টে অংশগ্রহণ করি এবং একাধিক পদক জিতেছি।"

২০০৬ থেকে ২০১১ পর্যন্ত বিধানসভায় কেরলের পিরাভোমের প্রতিনিধিত্ব করা জেকব জানিয়েছেন, তিনি উভয় বিভাগেই রূপো জয়ের কাছাকাছি ছিলেন কিন্তু অল্পের জন্য তা হাতছাড়া হয়। তাঁর কথায়, "আমার আরও কিছুটা উন্নতি প্রয়োজন অনুশীলনে, ইউরোপীয়দের সঙ্গে প্রতিযোগীতায় নামার জন্য এটা জরুরি কারণ ওদের হারানোটা কঠিন।" এই ইভেন্টের সমাপ্তি অনুষ্ঠানে অংশ উপস্থিত থাকার জন্য এখনও ফিনল্যান্ডেই রয়েছেন তিনি। ১৩ জুলাই তিনি ফিরবেন দেশে।

বর্ষীয়ান এই রাজনীতিবীদ জানিয়েছেন, এই সাফল্য তাঁর সুস্থ জীবনধারার ফসল যা তিনি দীর্ঘ দিন পালন করে আসছেন। তিনি বলেন, "আমি ভোর ৪'টের সময়ে উঠে হাঁটতে এবং দৌড়াতে যাই। আমি যোগা করি আমর শরীরকে আরও শক্তিশালী করে তোলার জন্য। আমি যখন তিরুঅনন্তপুরমে এমএলএ হোস্টেলে থাকতাম তখন প্রত্যেক দিন বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুশীলব করতাম। আমার শরীরে জন্য যেটা প্রয়োজন এবং যেটা পুষ্টিগুণমান সমৃদ্ধ সেটাই আমি খাই। পঞ্চায়েত সভাপতি এবং পরে বিধায়ক হওয়ার পরেও রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্পোর্টস মিটে আমি অংশ নিয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগত ইভেন্টে নির্বাচন হতে পারাটা কঠিন। এটাই সেই রকমই আমার প্রথম ইভেন্ট।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+