মহারাষ্ট্রে বাড়ছে সংক্রমণ, করোনা প্রাণ কাড়ল প্রাক্তন টিটি তারকার
উদ্বেগজনকভাবে মহারাষ্ট্রে বাড়ছে করোনা সংক্রমণ। তার মধ্যেই এই মারণ ভাইরাস প্রাণ কাড়ল দেশের প্রাক্তন টেবিল টেনিস তারকা সুহাস কুলকার্নির। তাঁর বয়স হয়েছিল ৬৮।

জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিসে পরিচিত নাম সুহাস কুলকার্নির সম্প্রতি করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসা চলছিল কৌশল্যা হাসপাতালে। আজ থানেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন টিটি তারকা। তিনি রেখে গেলেন মা, স্ত্রী ও কন্যাকে।
খেলা থেকে অবসর নেওয়ার পরও টিটি-র সঙ্গেই যুক্ত ছিলেন সুহাস কুলকার্নি। কোচিং করানোর ফাঁকে খেলতেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মাস্টার্স টিটি প্রতিযোগিতায়। ২০১৯ সালে ইন্দোরে জাতীয় মাস্টার টিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া দেশের টেবিল টেনিস তথা ক্রীড়ামহলে।
এদিকে, করোনা সংক্রমণ বেড়ে চলায় মহিলা লিগের প্লে অফ, যা দিল্লিতে শুরু হওয়ার কথা কথা ছিল ৭ এপ্রিল থেকে, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে এআইএফএফ। বিভিন্ন রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা ও ক্লাবগুলির সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত। অন্য যে টুর্নামেন্টগুলি বিভিন্ন রাজ্যে চলছে সে ক্ষেত্রেও ফুটবলার, কোচিং স্টাফ-সহ সকলের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করার নির্দেশও দেওয়া হয়েছে।
ছবি- ফেসবুক
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications