টোকিওগামী অ্যাথলিটদের মধ্যে কোভিড ১৯ টিকা না নেওয়ার সংখ্যা নগন্যই, জানাল আইওএ

টোকিওগামী অ্যাথলিটদের মধ্যে কোভিড ১৯ টিকা না নেওয়ার সংখ্যা নগন্যই, জানাল আইওএ

টোকিও অলিম্পিক্স শুরু হতে আর পঞ্চাশ দিনও বাকি নেই। তার আগে সরকারের কোভিড ১৯ টিকাকরণ প্রক্রিয়ায় অংশ নিয়ে ফেলেছেন মেগা ইভেন্টে অংশ নিতে চলা অধিকাংশ ভারতীয় অ্যাথলিট। অবশিষ্ট রয়েছেন কতিপয় ক্রীড়াবিদ। মাত্র ওই পাঁচ অ্যাথলিটের টিকাকরণও দ্রুত সম্পন্ন করা হবে বলে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।

বাকি রয়েছেন যে পাঁচ অ্যাথলিট

বাকি রয়েছেন যে পাঁচ অ্যাথলিট

টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়ার কথা থাকলেও এখনও কোভিড ১৯ টিকা নেওয়া হয়নি পাঁচ ভারতীয় অ্যাথলিটের। বক্সিং বিভাগের সিমরনজিৎ-এর নাম রয়েছে সেই তালিকা। শুটিং বিভাগের সৌরভ চৌধুরী, রাহি স্বর্ণবত, দীপক কুমার এবং মাইরাজ আহমেদ খানের করোনা ভাইরাসের টিকা নেওয়া হয়নি বলে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।

টিকা নেওয়া অ্যাথলিটদের সংখ্যা কত

টিকা নেওয়া অ্যাথলিটদের সংখ্যা কত

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-র তরফে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত ১২০ জন ভারতীয় অ্যাথলিট ও ২৭ জন প্যারা-অ্যাথলিট কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। ৫৮ জন অ্যাথলিট এবং চার জন প্যারা-অ্যাথলিটের টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে অ্যাথলিটদের সঙ্গে টোকিও-র বিমান ধরতে চলা ১১৪ জন অ্যাথলিট ও সাপোর্ট স্টাফের কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে আইওএ। ৩৭ জন কোচ ও সাপোর্ট স্টাফের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

কী বলেছিলেন প্রধানমন্ত্রী

কী বলেছিলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের আবহে টোকিও অলিম্পিক্সের জন্য যেভাবে দেশের অ্যাথলিটদের প্রস্তুতি চলছে, তা দেখে খুশিই হয়েছিলেন নরেন্দ্র মোদী। টোকিওগামী ভারতীয় অ্যাথলিট, কোচ এবং সাপোর্ট স্টাফদের কোভিড ১৯ টিকাকরণের অগ্রগতি নিয়েও সন্তোষপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। অলিম্পিক্সে অংশ নিতে চলা যে খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের এখনও টিকার আওতায় আনা যায়নি, তাঁদের দ্রুত প্রক্রিয়ায় সামিল করার নির্দেশ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের আবহে টোকিওয় অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলিটরা যাতে কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন, তাও নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

ভারতীয় অ্যাথলিটদের সাফল্য নিয়ে আশাবাদী আইওএ

ভারতীয় অ্যাথলিটদের সাফল্য নিয়ে আশাবাদী আইওএ

অ্যাথলিট সংখ্যার নিরিখে রিও অলিম্পিক্সের পরেই স্থান পাবে টোকিও। তার প্রেক্ষিতে এবার দেশে পদকও বেশি আসা উচিত বলে মনে করেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দর বাত্রা। এবার পদক জয়ের নিরিখে ভারত অলিম্পিক্সের ইতিহাস রচনা করতে পারে বলে মনে করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+