সময় ও দূরত্বের নিরিখে অলিম্পিকের দীর্ঘতম ইভেন্টে ভারতের গুরপ্রীত সিং
রেসওয়াকিং। দৌড়ানোর চেয়েও অনেক বেশি জটিল ও কঠিন। অলিম্পিকে ৫০ কিলোমিটারের রেসওয়াকিংই দীর্ঘতম ইভেন্ট। সময় ও দূরত্ব দুইয়েরই নিরিখে। এ ছাড়াও থাকে ২০ কিলোমিটারের রেসওয়াক। দীর্ঘতম ইভেন্ট এবার ভারত থেকে থাকছেন গুরপ্রীত সিং।

অলিম্পিকের রেসওয়াক
৫০ কিলোমিটারের যে দীর্ঘতম রেসওয়াকিং ইভেন্টটি রয়েছে তাতে অবশ্য মহিলারা অংশ নিতে পারেন না। পুরুষ ও মহিলাদের জন্য ২০ কিলোমিটারের রেসওয়াক রয়েছে। আর ৫০ কিলোমিটারের রেসওয়াকে অংশ নিতে পারেন শুধু পুরুষরাই। এটিই দীর্ঘতম ইভেন্ট। ম্যারাথনের থেকেও আট কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হয় প্রতিযোগীদের। রিও অলিম্পিকে পুরুষ ও মহিলাদের ২০ মিটার রেসওয়াকে সোনা জিতেছিলেন যথাক্রমে চিনের ওয়াং ঝেন ও লিউ হং। ৫০ মিটার রেসওয়াকে সোনা জেতেন স্লোভাকিয়ার মাতেজ তঠ।

ভারত থেকে
টোকিও অলিম্পিকের রেসওয়াকিংয়ে ভারত থেকে যোগ্যতা অর্জন করেছেন ৬ জন। তার মধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা। কে টি ইরফানের পাশাপাশি সন্দীপ কুমার ও রাহুল রোহিল্লা নামবেন ২০ কিলোমিটারের রেসওয়াকিংয়ে। মহিলাদের মধ্যে টোকিওর টিকিট পেয়েছেন প্রিয়াঙ্কা গোস্বামী ও ভাবনা জাট। ৫০ মিটার রেসওয়াকিংয়ে নামবেন একমাত্র গুরপ্রীত সিং।

রেসওয়াকিংয়ের নিয়মকানুন
রেসওয়াকিংয়ের নিয়ম জটিল এ কারণেই এতে যেমন গতি থাকতে হয়, তেমনই চলার সময় কোনও একটা পা সর্বক্ষণ মাটিতে স্পর্শ করে রাখতে হয়। পা মাটি স্পর্শ করার সময় হাঁটু যেন সোজা থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হয় প্রতিযোগীদের। এই দুটির মধ্যে কোনও একটি নিয়ম ভাঙলেই শাস্তিস্বরূপ তা প্রতিযোগীর বিপক্ষে যায়। সর্বোচ্চ তিনবার অবধি প্রতিযোগীকে সতর্ক করার নিয়ম রয়েছে। বিচারকরা সতর্ক করতে থাকেন। তৃতীয়বার সতর্কিত হলেই সেই প্রতিযোগীকে ইভেন্টটি থেকে বের করে দেন প্রধান বিচারক।

কবে কখন
৬ অগাস্ট ভারতীয় সময় অনুযায়ী বেলা ১টার সময় শুরু হবে পুরুষদের ২০ কিলোমিটার রেসওয়াক। ৫০ কিলোমিটার রেসওয়াক শুরু হবে বেলা ২টোয়। মহিলাদের ২০ কিলোমিটার রেসওয়াক শুরু হবে ভারতীয় সময় বেলা ১টাতেই।
ছবি- সাই মিডিয়া এবং কে টি ইরফান ও প্রিয়াঙ্কা গোস্বামীর ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications