Fit India Cycling Drive: কলকাতায় ফিট ইন্ডিয়া সাইক্লিং ড্রাইভ, শীতের শহরে সচেতনতার বার্তাও
Fit India Cycling Drive: কলকাতায় হয়ে গেল ফিট ইন্ডিয়া সাইক্লিং ড্রাইভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া মুভমেন্টের অন্যতম অঙ্গ এই ইভেন্ট।
দিল্লিতে ফিট ইন্ডিয়া সাইক্লিং ড্রাইভের আনুষ্ঠানিক সূচনা করেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আজ ফিট ইন্ডিয়া সাইক্লিং ড্রাইভে মাতল বাংলার পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্য।

কলকাতায় সাইয়ের আঞ্চলিক কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের ইভেন্টের সূচনা হয়। পতাকা নেড়ে সাইক্লিস্টদের উৎসাহিত করতে হাজির ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য, অলিম্পিয়ান সঞ্জয় রাই, সুস্মিতা সিংহ রায় প্রমুখ।
কলকাতায় সাইয়ের এগজিকিউটিভ ডিরেক্টর সত্যজিৎ সংকৃত জানান, এই কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের ফিট ইন্ডিয়া মুভমেন্টের অংশ হিসেবে, সাইক্লিং ফেডারেশন অব ইন্ডিয়া, মাই ভারত ও বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে হাত মিলিয়ে।
সাইক্লিংয়ের মাধ্যমে ফিট ইন্ডিয়া মুভমেন্টকে অন্যতম উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। এর ফলে দেশে সাইক্লিংয়ের সংস্কৃতি যেমন আরও জোরদার হবে, তেমনই ফিটনেস সংক্রান্ত লাইফস্টাইলে সাইক্লিংয়ের গুরুত্বও উপলব্ধি করবেন সকলে।
কলকাতায় ৮ কিলোমিটার জয় রাইডে অংশ নেন ৩০০-র কাছাকাছি সাইক্লিস্ট। সাই কলকাতার মূল প্রবেশদ্বারের সামনে থেকে শুরু হয়ে সেন্ট্রাল পার্ক হয়ে ফের স্টার্টিং পয়েন্টে ফেরেন অংশগ্রহণকারীরা। যাতায়াতের ক্ষেত্রেও সাইকেল যে স্বাস্থ্যকর সেই বার্তাও দেওয়া হয়।
আজ কলকাতা ছাড়াও ফিট ইন্ডিয়া সাইক্লিং ড্রাইভের ইভেন্ট আয়োজিত হয় সাইয়ের বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও। সবমিলিয়ে এদিন এই ইভেন্টে অংশ নেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের ১১০০ জন। জানা গিয়েছে, সারা দেশে এই ইভেন্টের মোট সংখ্যা হতে চলেছে ১০০০। ২০৪৭ সালে ভারতের স্বাধীনতার ১০০ বছর। বিকশিত ভারতকে পুরোপুরি স্বাস্থ্যকর ও ফিট দেশে পরিণত করার লক্ষ্যেই ফিট ইন্ডিয়া মুভমেন্ট চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications