টোকিওর প্যারালিম্পিক গেমস ভিলেজেও করোনা ভাইরাসের থাবা, সংক্রামিত ১

টোকিওর প্যারালিম্পিক গেমস ভিলেজেও করোনা ভাইরাসের থাবা, সংক্রামিত ১

টোকিওর প্যারালিম্পিক গেমস ভিলেজেও থাবা বসাল করোনা ভাইরাস। প্রতিযোগিতা শুরুর পাঁচ দিন আগে এক গেমসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এক কর্মীর কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। সুরক্ষার স্বার্থে সংক্রমিতের পরিচয় জানানো না হলেও তিনি যে জাপানের নাগরিক নন, তা জানিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্যারালিম্পিক শুরুর আগে টোকিওয় বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চিন্তিত প্রশাসন।

প্যারালিম্পিকেও করোনা ভাইরাসের থাবা

প্যারালিম্পিকেও করোনা ভাইরাসের থাবা

আগামী ২৪ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা প্যারালিম্পিক। তাতে অংশ নিতে বিভিন্ন দেশের প্যারা-অ্যাথলিটরা টোকিওয় পা রাখতে শুরু করে দিয়েছেন। গত মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে গেমস ভিলেজ। ভারত থেকে অ্যাথলিটদের দুটি দল জাপানের রাজধানী শহরে পৌঁছে গিয়েছে। সেই উদ্যোগ-আয়োজনের মধ্যেই টোকিওর প্যারালিম্পিক গেমস ভিলেজেও থাবা বসাল করোনা ভাইরাস। প্রতিযোগিতা শুরুর পাঁচ দিন আগে এক গেমসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এক কর্মীর কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। সুরক্ষার স্বার্থে সংক্রমিতের পরিচয় জানানো না হলেও তিনি যে জাপানের নাগরিক নন, তা জানিয়ে দেওয়া হয়েছে। তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন বলে খবর। সবমিলিয়ে প্যারালিম্পিক শুরুর আগে টোকিওয় বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চিন্তিত প্রশাসন ও উদ্যোক্তারা।

সবমিলিয়ে বাড়ছে সংখ্যা

সবমিলিয়ে বাড়ছে সংখ্যা

সবমিলিয়ে যা পরিসংখ্যান সে অনুযায়ী প্যারালিম্পিক শুরু হওয়ার আগেই গেমস সংক্রান্ত কোভিড ১৯ কেসের সংখ্যা টোকিওয় বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে সবমিলিয়ে এখনও পর্যন্ত ৭৪ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই গেমসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক, ঠিকাদার এবং কর্মকর্তা বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। যদিও প্যারালিম্পিক চলাকালীন এবং আগে গেমস ভিলজ, অনুশীলন ক্ষেত্র এবং স্টেডিয়ামে কড়া করোনা বিধি আরোপ করেছে জাপান সরকার। মুখে মাস্ক পরে থাকার পাশাপাশি অ্যাথলিট এবং কর্মকর্তাদের সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। গেমস ভিলেজে প্যারা-অ্যাথলিটদের নিয়মিত কোভিড ১৯ টেস্ট করা হবে বলেও খবর। দর্শকশূন্য স্টেডিয়ামে ইভেন্ট আয়োজনের পাশাপাশি মেডেল সেরেমনিতে অলিম্পিকেরই মতো নতুন নিয়ম আরোপ করা হয়েছে। তা সত্ত্বেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চিন্তিত হয়েছে জাপান সরকার ও উদ্যোক্তারা। ১৬০টি দেশের ৪৪০০ জন অ্যাথলিট প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করতে মরিয়া আয়োজকরা।

জাপানে বাড়ছে সংক্রমণ

জাপানে বাড়ছে সংক্রমণ

উল্লেখ্য করোনা ভাইরাসের আবহেই গত ২৩ জুলাই থেকে টোকিওয় শুরু হয়েছিল অলিম্পিক। তার আগে নাগরিকদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল জাপান প্রশাসনকে। অতিমারীর আবহে অলিম্পিক বন্ধের দাবিতে সরব হয়েছিলেন ডাক্তাররাও। অলিম্পিক চলাকালীন তার সঙ্গে সংযুক্ত তিনশোরও বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গেমস ভিলেজে আক্রান্ত হয়েছেন অ্যাথলিটরা। তা সত্ত্বেও প্রতিযোগিতাকে সফল বলেই ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। গত ৮ অগাস্ট শেষ হয়েছিল অলিম্পিক। প্রতিযোগিতা শেষ হওয়ার পর টোকিওয় আরও বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেমসের সঙ্গে সংযুক্ত কেসের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়ে গিয়েছে। জাপানেও কোভিড ১৯-র সংক্রমণ বাড়ছে হু হু করে। নিশিথ সূর্যের দেশ ২৪ ঘণ্টার করোনা সংক্রমণে নিজেদের সব রেকর্ডকে ছাপিয়ে যায়। প্রায় প্রতিদিনই সেদেশে গড়ে ২০ হাজার মানুষের কোভিড ১৯ পজিটিভ আসছে বলে শোনা যাচ্ছে।

বাতিল গ্র্যান্ড প্রিক্স

বাতিল গ্র্যান্ড প্রিক্স

টোকিও অলিম্পিক সফলভাবে উতরে গেলেও আটকে গেল জাপান গ্র্যান্ড প্রিক্স। আচমকাই করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাতিল করে দেওয়া হল জনপ্রিয় এই কার রেসিং প্রতিযোগিতা। বুধবার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষের তরফে এই দুঃসংবাদ শোনানো হয়েছে। সুজুকা সার্কিটি আগামী ৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল জাপান গ্র্যান্ড প্রিক্স। ১০ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা চলার কথা ছিল। তুরস্ক ও আমেরিকা গ্র্যান্ড প্রিক্সের মাঝে জাপানে হওয়া ফর্মুলা ওয়ানের কার রেসিংয়ের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। এই প্রতিযোগিতার অপেক্ষায় ছিলেন দেশ-বিদেশের রেসাররাও। তাঁদের যে এবারও হতাশ হতে হচ্ছে, তা বুধবার ফর্মুলা ওয়ানের ঘোষণা থেকে অনুধাবন করা গিয়েছে। টানা দুই বার করোনার জেরেই বন্ধ হয়ে গেল জনপ্রিয় টুর্নামেন্ট।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+