ইতিহাস গড়ার লক্ষ্যে টোকিও পৌঁছলেন ভারতীয় প্যারা-অ্যাথলিটরা, তেরঙা বাহক মারিয়াপ্পান

ইতিহাস গড়ার লক্ষ্যে টোকিও পৌঁছলেন ভারতীয় প্যারা-অ্যাথলিটরা, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সঙ্গী

মঙ্গলবার টোকিও প্যারালিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিন পর অর্থাৎ বুধবার জাপানের রাজধানীতে পৌঁছে গেল দেশের প্যারা-অ্যাথলিটদের দুটি দল। অন্যান্য বারের থেকে সংখ্যায় বেশি হওয়ায় এবার টোকিও প্যারালিম্পিক থেকে বেশি পদক আশা করছেন দেশের মানুষ। তবে পদক জয়ের জন্য মাথায় বাড়তি চাপ না নিয়ে দেশের প্যারা-অ্যাথলিটদের কেবল তাঁদের একশো শতাংশ দিতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পদক সংখ্যা বাড়াবার আশা

পদক সংখ্যা বাড়াবার আশা

আগামী ২৪ অগাস্ট থেকে টোকিও শুরু হবে প্যারালিম্পিক। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গেমস। যেখানে ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর আগের কোনও প্যারালিম্পিকে এত সংখ্যক অ্যাথলিট পাঠাতে পারেনি ভারত। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। ২০১২ সালের লন্ডন প্যারালিম্পিকে ভারত থেকে মোট ১০ জন অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই প্রতিযোগিতা থেকে মাত্র ১টি রুপো জিততে সক্ষম হয়েছিল দেশ। টোকিও প্যারালিম্পিকে মোট ৫৪ জন ভারতীয় অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন। ফলে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। সেই আশায় বুক বেঁধেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

টোকিও পৌঁছল অ্যাথলিটদের দল

টোকিও পৌঁছল অ্যাথলিটদের দল

বুধবার টোকিও পৌঁছেছে ভারতীয় প্যারালিম্পিয়ানদের একটি দল। রিও গেমসে সোনজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু, জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ, ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমাররা রয়েছেন সেই দলে। নয়াদিল্লি বিমানবন্দরে তাঁদের শুভকামনা জানাতে হাজির ছিলেন দেশের প্যারালিম্পিক কমিটির সভাপতি তথা রিও গেমসে রূপো জয়ী প্যারা শট পুটার দীপা মালিক। টোকিও গেমসে তিনি ভারতীয় দলের সাফল্য কামনা করেছেন। দেশের প্যারা-অ্যাথলিটদের উৎসাহ প্রদানে জাতীয় পতাকা হাতে দিল্লি বিমানবন্দরে হাজির ছিলেন ক্রীড়াপ্রেমীরা। প্যারালিম্পিকে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দেন অ্যাথলিটরা। মোট আট প্যারালিম্পিয়ানের দল প্রথম পর্বে টোকিও পৌঁছয়। প্যারা অ্যাথলিটের আরও একটি দল বৃহস্পতিবার সকালে টোকিও পৌঁছয়। যেখানে ভাবিনা হাসমুখভাই প্যাটেল, সোনাল প্যাটেলের মতো প্যারা টেবিল টেনিস খেলোয়াড়রা সামিল রয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা

টোকিওগামী প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে ছিলেন জ্যোতি বলিয়ান, রাকেশ কুমার, দেবেন্দ্র ঝাঝারিয়া, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, পলক কোহলি, পারুল পারমার, প্রাচী যাদব, সাকিনা খাতুনের মতো লড়াকু ও সম্ভাবনাময় অ্যাথলিটরা। কেউ প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন প্রথমবার, কেউ গেমস থেকে পদক জেতার নজির গড়ে ফেলেছেন। কেউ শৈশব থেকেই প্রতিবন্ধী, কেউ অঙ্গ হারিয়েছেন দুর্ঘটনায়। তাঁদের মধ্যে যেটা সবচেয়ে সাধারণ, তা হল লড়াই করার মানসিকতা। যার বলে বলিয়ান হয়ে টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন দেশের প্যারা অ্যাথলিটরা। তাঁদের সাহস, ভাবনা এবং ইচ্ছাশক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্যারা-অ্যাথলিটদের রোল মডেল বলেও তিনি সম্বোধন করেছেন।

তেরঙা বইবেন মারিয়াপ্পান

টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাগ মার্চে ভারতের পতাকা শুরুতে দেখা যাবে লং জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে। যিনি রিও প্যারালিম্পিক থেকে দেশকে সোনা এনে দিয়েছিলেন। একই গেমসের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। যিনি ২০০৪ সালের এথেন্স অলিম্পিকের একই ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন। ৪০ বছরের দেবেন্দ্র যে টোকিও গেমসেও ভারতের পদক জয়ের অন্যতম আশা, তা ধরেই নিয়েছে দেশের ক্রীড়া মহল। একই ভাবনার বশবর্তী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ছবি সৌজন্য টুইটার
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+