ফের বিপাকে সুশীল কুমার, এবার দায়ের এফআইআর
বিতর্ক আর কিছুতেই পিছু ছাড়ছে না সুশীল কুমারের
সুশীল কুমার অনেক নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছিলেন। কমনওয়েলথ গেমসের টিকিট পাওয়ার পরের দিনই তাঁর নামে দায়ের হয়ে গেল এফআই আর।

একদিন আগেই কুস্তির বাইরে জোর কুস্তি। ফের একবার শিরোনামে সুশীল কুমার। সুশীল কুমার কমনওয়েলথ গেমসের টিকিট পেলেও তারপরই শুরু হয়ে যায় ধুন্ধুমার। চেয়ার টেবল ভাঙচুর থেকে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের ভিতরে পুরোপুরি নয়ছয় অবস্থা। শুধু যে হাতাহাতিই হয়েছে তাই নয়, কামড়াকামড়ি, রক্তারক্তি অবধি বিষয় গড়ায়। ভারতীয় কুস্তির অন্যতম তারকা সুশীল কুমারের সমর্থকরা পুলিশে অভিযোগ জানান। এদিকে সুশীলের বিরুদ্ধে মারামারির অভিযোগ দায়ের করেন প্রবীন রানা-র দলবলও।
এদিকে বারবার বিতর্কে জড়ানো সুশীল এই ঘটনার পর নিজের সারল্যের মুখ দেখিয়ে গোটা ঘটনার নিন্দায় মুখর হন। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যেমন জানান এই ঘটনার সর্বাত্মক নিন্দা করছেন তিনি। শুধু তাই নয় টুইটারেও নিজের পোস্টে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">It’s very unfortunate and highly condemnable what has happened today at the stadium. I do not support anyone who gets violence in between sportsmanship. My aim is to fight & win for my Nation like a true sportsman & not to win against any group or individual <a href="https://twitter.com/hashtag/JaiHind?src=hash&ref_src=twsrc%5Etfw">#JaiHind</a> 🇮🇳</p>— Sushil Kumar (@WrestlerSushil) <a href="https://twitter.com/WrestlerSushil/status/946719214710042624?ref_src=twsrc%5Etfw">December 29, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সুশীল কুমারের বিরুদ্ধে আইপিসি ৩২৩ ও ৩৪১ ধারায় এফআইআর দায়ের হয়েছে। রাণা আরও জানিয়েছেন সুশীলের সমর্থকরা তাঁদের মৃত্যু ভয় অবধি দেখিয়েছে। প্রবীন রানাও ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁকে নাকি সুশীল কুমারের ফ্যানরা ভয় দেখিয়েছেন যে সামনের মাসের প্রো -রেসলিং লিগে প্রবীণ রানা যেন কোনওভাবেই সুশীল কুমারের বিরুদ্ধে খেলতে না নামেন। বলে দেওয়া হয়েছে প্রো রেসলিংয়ে যেন কোনওভাবেই রাণা অংশ না নেয়।
দুটি অলিম্পিক্স পদকের মালিক কমনওয়েলথ গেমসের টিকিট যোগাড় করে নিলেন যার জন্য এপ্রিল মাসে অস্ট্রেলিয়া পাড়ি জমাবে দল। এর আগের বার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাণাকে হারিয়েছিলেন সুশীল কুমার।












Click it and Unblock the Notifications