টোকিও অলিম্পিক হকিতে শক্তিশালী জার্মানির কাছে লড়ে হারল রানি রামপালের ভারত
টোকিও অলিম্পিকে বেশ কয়েকটি সুযোগ নষ্টের খেসারত দিয়ে মহিলা হকিতে টানা দ্বিতীয় হারের সম্মুখীন হল রানি রামপালের ভারত। তবে নেদারল্যান্ডসের কাছে ৫ গোল হজমের পর এদিন ভারতীয় দল যে লড়াই করল তা কিন্তু যথেষ্ট ইতিবাচক দিক।

লড়ে হার
পুল এ-তে দ্বিতীয় ম্যাচে এদিন রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী জার্মানির বিরুদ্ধে খেলতে নামে ভারত। প্রথম কোয়ার্টারে করা গোলে দ্বিতীয় কোয়ার্টার অবধি ১-০ গোলেই এগিয়ে ছিল জার্মানি। ম্যাচের ১২ মিনিটে গোলটি করেছিলেন অধিনায়ক নাইক লোরেঞ্জ। তৃতীয় কোয়ার্টারে ভারত সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। পেনাল্টি স্ট্রোক থেকে ৩২ মিনিটে গোল করার সুযোগ হাতছাড়া করেন গুরজিৎ কৌর। এর মিনিট তিনেক পরেই জার্মানদের এগিয়ে দেন অ্যানা শ্রোয়েডার। প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-১ গোলে হারানোর পর এদিন ভারতকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল বিশ্বের তিন নম্বর জার্মানি দল। ভারতের হয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করা বন্দনা কাটারিয়ার খেলাও এদিন প্রশংসা কুড়িয়েছে ক্রীড়াপ্রেমীদের।

গ্রুপের চিত্র
পুল এ থেকে চারটি দল পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে। ভারতের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, গ্রেট ব্রিটেন ও জার্মানি। নেদারল্যান্ডস প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর আজ আয়ারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ভারত নেদারল্যান্ডসের পর এদিন জার্মানির কাছেও হারল। গ্রেট ব্রিটেন এদিন দক্ষিণ আফ্রিকাকে ৪-১ গোলে হারিয়ে এবারের অলিম্পিকে জয়ের মুখ দেখেছে। ফলে নেদারল্যান্ডস ও জার্মানি দুটি ম্যাচ জিতে শেষ আটে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে। আয়ারল্যান্ড ও গ্রেট ব্রিটেন জিতেছে একটি করে ম্যাচ। ভারত ও দক্ষিণ আফ্রিকা এখনও জয়ের মুখ দেখেনি।

ভারতের আগামী ম্যাচগুলি
রানি রামপালদের পরের ম্যাচ বুধবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। আগামী শুক্র ও শনিবার ভারতের প্রতিপক্ষ যথাক্রমে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফলে গ্রেট ব্রিটেন ম্যাচটি জিতলে অনেকটাই সুবিধাজনক জায়গায় চলে যেতে পারবে ভারত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications