চেন্নাইয়ের কাছে হারল দিল্লি! বাজে পরিকাঠামো দেখে নাম প্রত্যাহার দাবাড়ুর, ফিডে পিছিয়ে দিল টুর্নামেন্ট
স্বল্প সময়ের মধ্যে চেস অলিম্পিয়াড আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিল চেন্নাই। পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেছিলেন বিশ্বের নানা প্রান্তের দাবাড়ু, তাঁদের সাপোর্ট স্টাফরা। সামগ্রিক বন্দোবস্ত দেখে উচ্ছ্বসিত ফিডে আগামী দিনে আরও অনেক ইভেন্ট ভারতে আয়োজনের আশ্বাস দেয়। যদিও খোদ রাজধানী দিল্লিই ফি়ডের ভরসা ধুলোয় মেশাল।

বিতর্কে মহিলাদের গ্রাঁ প্রি
মহিলাদের গ্রাঁ প্রি-র তৃতীয় পর্যায়ের খেলাগুলি আয়োজনের দায়িত্ব পায় দিল্লি। যদিও সেখানকার পরিকাঠামো-সহ নানাবিধ বন্দোবস্তে অসন্তোষ প্রকাশ করে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন কাজাখস্তানের দাবাড়ু ঝানসেয়া আবদুমালিক। ২৩ বছরের গ্র্যান্ডমাস্টার জানতে পারেন যাতায়াতের বন্দোবস্ত করা বা দিল্লিতে পৌঁছে দাবাড়ুরা যেখানে থাকবেন তা তৈরি করাই হয়নি। সে কারণেই নাম প্রত্যাহার।
|
নাম প্রত্যাহার গ্র্যান্ডমাস্টারের
স্বাভাবিকভাবেই এই ঘটনা ফিডের মুখ পোড়ায়। প্রথমে ঠিক করা হয় ১২ জন দাবাড়ুকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে কোনও ভারতীয় দাবাড়ুকে নেওয়া হবে কাজাখ দাবাড়ুর পরিবর্তে। যদিও বাকি প্রতিযোগীরা তা মানতে চাননি। এই ইভেন্টের আয়োজকদের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছে ফিডে। ফেডারেশন সভাপতি আরকাডি ডরকোভিচ প্রত্যাশিত পরিকাঠামোর অভাবের জেরে হওয়া অসুবিধা প্রসঙ্গে প্রতিযোগীদের কাছে ক্ষমা চেয়ে চিঠিও লিখেছেন।
অস্বস্তিতে ফিডে
যে ১২ জন মহিলা দাবাড়ুর এই ইভেন্টে অংশ নেওয়ার কথা তাঁদের মধ্যে ভারত থেকে রয়েছেন হরিকা দ্রোণাভাল্লি, কোনেরু হাম্পি ও রমেশবাবু বৈশালী। কাজাখ দাবাড়ু সরে দাঁড়ানোয় ইভেন্ট শুরুর বিষয়টি ২৪ ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় ফিডে। কাজাখ দাবাড়ু ফেসবুক পেজে লেখেন, ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সকলেই সেখানকার ব্যবস্থাপনা দেখে হতাশ ও বিস্মিত। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা ফিডে প্রেসিডেন্টে চিঠি লিখে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছি। প্রায় সকলেই সেই চিঠিতে সই করেছেন। এই গ্রাঁ প্রি স্থগিত বা বাতিলের অনুরোধও জানিয়েছি।
|
মুখ পোড়াল দিল্লি
মহিলাদের দাবায় দু-বারের যুব বিশ্বচ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে বিশ্ব জুনিয়র খেতাবজয়ী ঝানসেয়া আবদুমালিক আরও জানিয়েছেন, মহিলা দাবাড়ুজের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে খেলার সুযোগ পাওয়া উচিত। আয়োজকদের এই গাফলতির কথা আমাকে জনসমক্ষে আনতে হলো নিজের সুনামের প্রতি সুবিচার করতেই। ফিডে প্রেসিডেন্ট ও এগজিকিউটিভ ডিরেক্টরকে মেল পাঠিয়ে আমার সরে দাঁড়ানোর কথা জানিয়েছি। প্রতিযোগীদের যাতে আর অসুবিধা না হয় সে বিষয়ে নজরদারি বাড়াচ্ছে ফিডে। মহিলাদের টুর্নামেন্ট আয়োজনে পরে যাতে এই ধরনের সমস্যা আর না হয় সেজন্য নির্দেশিকা মেনে সব কিছু হচ্ছে না থা খতিয়ে দেখবে বিশ্ব দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
(ছবি- ঝানসেয়া আবদুমালিকের ইনস্টাগ্রাম)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications