সাইক্লিস্টের পর কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সাই-এর দ্বারস্থ জাতীয় স্তরের মহিলা সেলর
সাইক্লিস্টের পর কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সাই-এর দ্বারস্থ জাতীয় স্তরের মহিলা সেলর
মহিলা সাইক্লিস্টের পর এ বার কোচের বিরুদ্ধে অস্বস্তিতে ফেলার অভিযোগ আনলেন জাতীয় স্তরের মহিলা সেলর (Sailor)। তিনি ইয়াকটিং ইয়াকটিং ফেডারেশন অব ইন্ডিয়া এবং স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া (সাই)-র কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। ওই মহিলা সেলর জানিয়েছেন জার্মানিতে একটি এক্সপোসার ট্রিপে তাঁকে 'অস্বস্তি' বোধ করায় কোচ।

সূত্রের খবর অনুযায়ী, একাধিক বার এই বিষয়ে ইয়াকটিং ফেডারেশন অব ইন্ডিয়ার কাছে অভিযোগ জানানোর পরেও যখন কোনও লাভ হয়নি তখন বুধবার রাত্রে সাই-এর স্মরণাপন্ন হন ওই মহিলা সেলর। সাই এই অভিযোগ পাওয়ার পর ইয়াকটিং ফেডারেশনের থেকে রিপোর্ট চেয়েছে আজকে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে। সাইয় ফেডারেশনের কাছে জানতে চেয়েছে, ওই সেলর আগে যখন অভিযোগ নিয়ে গিয়েছিল তখন কেন তাঁর অভিযোগ গুরুত্ব সহকারে কেন দেখা হয়নি এবং তা নিয়ে যথার্থ পদক্ষেপ কেন গ্রহণ করা হয়নি।
পিটিআই'কে সাই-এর এক আধিকারিক বলেছেন, "এক মহিলা সেলরের থেকে অভিযোগ পেয়েছে সাই। তিনি অভিযোগে জানিয়েছেন, এক জন কোচ জার্মানিতে একটি এক্সপোসার ট্রিপের সময়ে তাঁকে 'অস্বস্তি'তে ফেলেন। সেলর জানিয়েছেন, তিনি এই বিষয়ে আগে ফেডারেশনকে জানিয়েছিলেন কিন্তু তাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া না পাওয়ার পর তিনি সাইয়ের স্মরণাপন্ন হয়েছেন।"
জার্মানির যেই ক্যাম্পের কথা ওই মহিলা সেলর বলছেন তা আয়োজন করার প্রস্তাব দিয়েছিল ইয়াকটিং ফেডারেশন এবং তার খরচ বহন করেছিল সাই। ওই সূত্র পিটিআই'কে আরও বলেছে, "ভারতের ইয়াকটিং অ্যাসোসিয়েশন ওই ক্যাম্পের প্রস্তাব দেয় এবং তারাই আয়োজন করে। এসিটিসি'র মধ্যে দিয়ে ফান্ডিং করে সাই কারণ এটাই নিয়ম।
যেই কোচের বিরুদ্ধে অভিযোগটি এসেছে তাঁকে ফেডারেশন নিযুক্ত করে।" সাই ওই অভিযোগকারিনী সেলরের সঙ্গে কথা বলেছে যিনি জানিয়েছেন, ট্রেনিংয়ের সময়ে তাঁর উপর 'মানসিক চাপ' সৃষ্টি করতো কোচ। যদিও কোনও যৌন হায়রানির কথা ওই অভিযোগকারিনী উল্লেখ করেননি। যেই কোচের বিরুদ্ধে অভিযোগ তিনি তিন বারের অলিম্পিয়ান এবং ভারতীয় নৌ-বাহিনীর দলের কোচ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications