এফসি পুণে দলে জায়গা করে নিলেন মিডফিল্ডার গুস্তাভো ওবেরম্যান
পুণে, ৩০ অগাস্ট : অক্টোবরের ১ তারিখ থেকে ইন্ডিয়ান সুপার লিগের (ISL)এর তৃতীয় সিজন শুরু হয়ে যাবে। এবারের সিজন চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এখন থেকেই ইন্ডিয়ান সুপার লিগে অংশ গ্রহণকারী প্রতিটি দলই নিজেদের টিমকে গুছিয়ে নিতে চাইছেন। হৃতিক রোশনের দল এফসি পুণে সিটি (FC Pune City) এবারের লিগের ম্যাচে শুরুর থেকেই কোন খামতি রাখতে চাইছে না। [অক্টোবরে শুরু হচ্ছে ISL, জেনে নিন টুর্নামেন্টের সময়সূচি]
এফসি পুণে সিটি দলের সিইও গৌরব মোদয়েল জানান,দলের প্রথমবার জার্সি গায়ে মাঠে দেখা যাবে দক্ষিণ আমেরিকার মিডফিল্ডার গুস্তাভো ওবেরম্যানকে। এফসি পুণে সিটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ফুটবল তারকা আক্রমণাত্মক খেলার জন্যই বিখ্যাত। তাই সে কথা মাথায় রেখেই দলে তাকে কোন জায়গায় খেলানো হবে তা ঠিক করা হবে।

২০০৫ এর বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা ইউ-২০ দলের একজন সদস্য ছিলেন গুস্তাভো। এর আগে গুস্তাভো ওবেরম্যান সিএফআর ক্লুজ, কোরডবা সিএফ প্রভৃতি ক্লাবের হয়েও খেলেছেন।
এফসি পুণে সিটির কোচ অ্যান্তনিও হাভাস এই খেলোয়ারের আগমনে বেশ উচ্ছ্বসিত। তিনি জানান,
এফসি পুণে সিটি দলে যে ধরনের খেলোয়ারের প্রয়োজন ছিল গুস্তাভো সেই চাহিদা পূরণ করতে পারবেন। তিনি আরও বলেন আগামী দিনে এই খেলোয়ার টিমের সম্পদ হয়ে উঠবে। আইএসএল এর অংশ হতে পেরে গুস্তাভো নিজেও বেশ খুশি। [আইএসএলে দিল্লি ডায়নামোসের মার্কি প্লেয়ার হিসাবেই ফিরছেন মালৌদা]












Click it and Unblock the Notifications