Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কুস্তিগীরদের জন্য রাষ্ট্রপতির কাছে যেতে পারেন কৃষকরা, হরিয়ানার বৈঠকেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ

কুস্তিগীরদের ন্যায়বিচারের দাবিতে আগেই সাক্ষী সিং, বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের ধর্নামঞ্চে গিয়ে সমর্থনের কথা জানিয়েছেন কৃষক নেতারা। নানাভাবে তাঁরা প্রতিবাদী কুস্তিগীরদের পাশে থাকার চেষ্টা করছেন। পদক গঙ্গায় ভাসানোও আটকেছেন।

কুস্তিগীরদের আন্দোলনকে কৃষক ও খাপ সমর্থন করায় গোটা বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন, পরিবার বড় হওয়া সব সময়ই ভালো। আজ মুজফ্ফরনগরে কুস্তিগীরদের সমর্থনে খাপ মহাপঞ্চায়েত আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন রাকেশ টিকায়েত।

কুস্তিগীরদের পাশে কৃষকরা

রাকেশ টিকায়েত জানান, আগামীকাল হরিয়ানায় একটি সভা হবে। কুস্তিগীরদের আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ সেখানেই নির্ধারিত হবে। হরিয়ানার বিভিন্ন খাপ ও কৃষকদের সংগঠন কুস্তিগীরদের সমর্থন করছে। তাঁদের সঙ্গে কথা বলেই পরবর্তী রণকৌশল স্থির হবে। রাকেশের কথাতেই সোমবার গঙ্গায় পদক ভাসানো থেকে বিরত হন কুস্তিগীররা।

কুস্তিগীরদের ন্যায়বিচারের জন্য প্রয়োজন হলে রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে বলেও জানান রাকেশ। কুস্তিগীরদের প্রতি তাঁর বার্তা, উদ্বেগের কিছু নেই। আমরা সকলেই কুস্তিগীরদের পাশে রয়েছি। গঙ্গায় তাঁদের পদক ভাসাতে বারণ করেছি। পদক নিলাম করতে বলেছি। তখন গোটা বিশ্ব জানতে চাইবে পদক নিলামে তোলার কারণ।

কুস্তিগীরদের প্রতিবাদ

ভারতীয় কিষাণ ইউনিয়ন এবং হরিয়ানার খাপ নেতাদের প্রধান রাকেশ টিকায়েত কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, কেন্দ্র কী করছে তা বোঝা উচিত সকলের। বিহারে তারা লালুপ্রসাদ যাদবের পরিবার ভেঙেছে। মুলায়ম সিং যাদবের পরিবারের সঙ্গে কী হয়েছে দেখুন সকলে। রাজস্থানেও একই অবস্থা।

সোরামে অনুষ্ঠিত আজকের মহাপঞ্চায়েতের ডাক দিয়েছিলেন বিকেইউ নেতা নরেশ টিকায়েত। সেখানে উপস্থিত ছিলেন পা়ঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও দিল্লির খাপ নেতারা। হরিয়ানার বৈঠক থেকে আন্দোলনের কোন রূপরেখা ঠিক হয় সেদিকেই নজর রয়েছে সকলের। কুস্তিগীরদের প্রতি কেন্দ্রের উদাসীনতার বিরুদ্ধে সরব বিরোধী দলগুলিও।

কুস্তিগীরদের প্রতিবাদ

এদিকে, আজও অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং দাবি করেছেন, তিনি নিজের বক্তব্যে অনড়। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলে তিনি ফাঁসিতে ঝুলবেন বলেও জানিয়েছেন ব্রিজ। তিনি আদৌ ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির পদ ছেড়েছেন কিনা তা স্পষ্ট নয়। তাঁর গ্রেফতারির দাবিও জোরালো হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+