মা একসময়ের দুর্ধর্ষ মাওনেত্রী, মেয়ে সুযোগ পেল জাতীয় ভলিবল দলে
ভারতের অনূর্ধ্ব ১৮ জাতীয় ভলিবল দলে জায়গা করে নিল একসময়ের মাওবাদী নেত্রীর মেয়ে। কিশোরীর নাম সিরিসা কুমারী। সিরিসার মা চেলেম্মা। তিনি ১৯৯০ এর দশকে মাওবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে মাও দলে যোগ দেন।
একসময়ের মাওবাদী নেত্রীর মেয়ে ভারতের অনূর্ধ্ব ১৮ জাতীয় ভলিবল দলে জায়গা করে নিল। কিশোরীর নাম সিরিসা কুমারী। আগামিদিনে ভারতের হয়ে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সে। তবে তার সাফল্য যতটা অভিনব, ততটাই রোমাঞ্চকর তার মা-র কাহিনি।
১৫ বছরের সিরিসা একসময়ের মাওবাদী নেত্রী চেলাম্মা কুমারীর মেয়ে। গত এপ্রিলে কেরলে জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপে দারুণ খেলায় তাকে জাতীয় দলে নেওয়া হয়েছে। গত চারবছর ধরে মালকানগিরির জেলা স্পোর্টস হস্টেলে থেকে সিরিসা পড়াশোনা ও খেলাধূলা শিখছে। জেলা ও রাজ্যস্তরে ইতিমধ্যে মোট ১০টি মেডেল জিতেছে সিরিসা। আগামিদিনে সেই তালিকা আরও দীর্ঘ হবে।

সিরিসা জানিয়েছে, আগামী অগাস্টে চিনে হতে চলা ভলিবল টুর্নামেন্টে সে খেলবে। তার মতো অনেকেই পিছিয়ে পড়া ঘরের মেয়ে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে বলেও সিরিসা জানিয়েছে।
জানা গিয়েছে, সিরিসার মা চেলেম্মা ১৯৯০ এর দশকে মাওবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে মাও দলে যোগ দেন। তবে ১৯৯৪ সালে দল ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরত আসেন। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা পুলিশের একসময়ের ওয়ান্টেড চেলাম্মা দুই রাজ্যে ৬ বছর জেল খেটে ২০০০ সালে মুক্ত হন।
তখন থেকে মেয়েদের নিয়ে শুরু হয় লড়াই। দুই মেয়েকে সুস্থ জীবন দিতে প্রাণপাত করেন চেলাম্মা। তাদের মধ্যেই একজন সিরিসা। সে ভারতের হয়ে খেলে তাঁর স্বপ্নকে পূরণ করবে। এই আশা নিয়েই মনে মনে গর্ব অনুভূব করছেন একসময়ের দুর্ধর্ষ মাও নেত্রী।












Click it and Unblock the Notifications