নৃশঃস মানবিকতা, মদ্যপ অবস্থায় স্ত্রী স্বামীর সঙ্গে যা করলেন,তা লজ্জার
ভারতীয় জুনিয়র দলে হকি খেলতেন এই খেলোয়াড়, তাঁর স্ত্রী তাঁর যা হাল করলেন
ফের মানবতার নৃশংস মুখ। মদ্যপ স্ত্রী-র ছুরির আঘাতে মৃত্যু হল প্রাক্তন হকি খেলোয়াড়ের। নবীন আপ্পাইয়া জুনিয়র জাতীয় হকির পরিচিত মুখ ছিলেন। ধনরাজ পিল্লাই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় সকলের সঙ্গেই বন্ধুত্ব ছিল প্রয়াত নবীনের।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুম্বইয়ের মালাডে। সেখানকার কাচপাড়া এলাকার এক অভিজাত আবাসনে সপরিবার থাকতেন চেনান্দা নবীন আপ্পাইয়া। ৫২ বছরের এই ক্রীড়াবিদ রবিবার স্ত্রীর সঙ্গে বিকেলে বসে মদ্যপান করছিলেন। হঠাৎ কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা বাধে। রান্নাঘর থেকে ছুরি এনে সোজা স্বামীর বুকে বসিয়ে দেন তাঁর স্ত্রী অমিতা। বেশ কয়েকবার বুকে এবং তলপেটে ছুরি দিয়ে জোরে জোরে আঘাত করার পর, নিজেকেও একসময় আহত করে ফেলেন। প্রতিবেশীদের সাহায্যে পুলিস এসে দু'জনকে উদ্ধার করে স্থানীয় শতাব্দী হাসপাতালে পাঠায়। কিন্তু নবীন বাঁচেননি। তাঁর স্ত্রীর অবস্থাও সঙ্কটজনক।
তবে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। নবীন আদতে কর্ণাটকের মাদিকেরির বাসিন্দা। হকি খেলার সূত্রে বহুদিন আগেই মুম্বইয়ে চলে আসেন। স্ট্রাইকার ছিলেন। আচমকাই খেলা ছেড়ে একটি বহুজাতিক সংস্থায় চাকরি নেন। সেখান থেকে স্বেচ্ছাবসরও নিয়েছেন। প্রাক্তন হকি দলের অধিনায়ক ধনরাজ পিল্লাই এবং ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ঘনিষ্ঠ ছিলেন।












Click it and Unblock the Notifications