এমবাপে-সালাহকে টেক্কা দিলেন কোহলি-ধোনি! জনপ্রিয়তম ক্রীড়া-তারকা কারা - কী বলছে সমীক্ষা

ইএসপিএন-এর জনপ্রিয়তম ১০০ জন ক্রীড়াবিদের তালিকায় এমবাপে, সালাহ-দের মতো সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকাদের আগে থাকলেন বিরাট কোহলি এবং এমএস ধোনি।

যতগুলি দেশ ফুটবল খেলে, তার তুলনায় ক্রিকেট খেলিয়ে দেশের সংখ্য়া অনেক কম। কিন্তু তা সত্ত্বেও সারা বিশ্বের ১০০ জন জনপ্রিয় ক্রীড়া তারকার তালিকায়, বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করা নয়া ফুটবল স্টার এমবাপে, কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে একের পর এক রেকর্ড করা সালাহ-কে টেক্কা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তবে তাঁদের থেকে জপ্রিয়তায় অনেক এগিয়ে আছেন দুই ফুটবল মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। একদশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এতটুকু ভাঁটা পড়েনি তাঁদের জনপ্রিয়তায়। কিন্তু, তাঁদের দুজনের মধ্যে এগিয়ে কে? কী বলছে ইএসপিএন-এর জনপ্রিয়তম ১০০ জন ক্রীড়াবিদের তালিকা - দেখে নেওয়া যাক।

মেসি না রোনাল্ডো - এগিয়ে কে?

মেসি না রোনাল্ডো - এগিয়ে কে?

ইএসপিএন-এর সমীক্ষা জানিয়েছে পৃথিবীর জনপ্রিয়তম ক্রীড়াবিদ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি আছেন তিন নম্বরে। আর তাঁদের মাঝে রয়েছেন এনবিএ তারকা লেব্রন জেমস।

প্রথম দশে একমাত্র ভারতীয়

প্রথম দশে একমাত্র ভারতীয়

প্রথম ১০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন বিরাট কোহলি। তিনি আছেন ৭ নম্বরে।

প্রথম দশের অন্যান্যরা

প্রথম দশের অন্যান্যরা

এছাড়া প্রথম দশে আছেন ফুটবলার নেইমার (৪), এমএমএ তারকা কনর ম্যাকগ্রেগর (৫), টেনিস তারকা রজার ফেডেরার (৬), রাফায়েল নাদাল (৮), বাস্কেটবলার স্টিফেন কারি (৯) ও গল্ফার টাইগার উডস (১০)।

ভাটা পড়েনি ধোনির জনপ্রিয়তায়

ভাটা পড়েনি ধোনির জনপ্রিয়তায়

২০১৮ সালটা ধোনির ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারপ বছর হলেও ভাটা পড়েনি তাঁর জনপ্রিয়তায়। ইএসপিএন-এর এই তালিকায় ১৩ নম্বরে রয়েছেন তিনি।

ধোনির পিছনে যেসব ফুটবল-তারকারা

ধোনির পিছনে যেসব ফুটবল-তারকারা

ধোনি পিছনে ফেললেন কিলিয়ান এমবাপে (১৪), আন্তোনিও গ্রিজম্যান (১৬), মেসুত ওজিল (১৯), টমাস মুলার, আন্দ্রে ইনিয়েস্তা, মহম্মদ সালাহ, জ্লাটান ইব্রাহিমোভিচ (৩২), গ্যারেথ বেল (৩৩), সের্গিও রামোস (৩৮), ওয়েন রুনি (৪০)-দের মতো নামজাদা ফুটবল তারকাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+