Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবিশ্বাস্য! ব্যান্ডেজের জুতো পরে তিনটে সোনা জয় মাত্র ১১ বছরের কিশোরীর

অবিশ্বাস্য! ব্যান্ডেজের জুতো পরে তিনটে সোনা জয় মাত্র ১১ বছরের কিশোরীর

জুতো কেনার টাকা নেই, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। সকালে খেয়েই ভাবতে হয় রাতের খাবারের কথা। দরিদ্রের সংসারে দু'মুঠো ভাতের জোগান দেওয়াই যেখানে দুষ্কর, সেখানে জুতো কেনা অনেক দূরের চিন্তা। তবে, সকল প্রতিকূলতাকে তুরি মেরে উড়িয়ে আন্তঃস্কুল মিটে তিনটি সোনা জিতল ফিলিপাইন্স-এর কিশোরী রিয়া বুলস।

অবিশ্বাস্য! ব্যান্ডেজের জুতো পরে তিনটে সোনা জয় মাত্র ১১ বছরের কিশোরীর

৯ ডিসেম্বর লইলো স্কুল স্পোর্টস কাউন্সিল মিটে ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার এই তিন বিভাগে নিজের স্কুল'কে সোনা এনে দেওয়া বুলসের পায়ে ছিল না কোনও জুতো। প্লাস্টার ব্যান্ডেজ পায়ে জড়িয়ে জুতো বানিয়ে প্রতিযোগীতায় অংশ নিয়েছিল ১১ বছরের এই কিশোরী। 'হোমমেড স্নিকার'-এর গায়ে আবার এক বহুজাতিক জুতো প্রস্তুতকারী সংস্থার নাম এবং লোগো দিয়ে ডিজাইনও করেছিল বুলস। তাঁর ট্রেনার প্রেডিরিক ভেলেনজুইলা, তার ছবিগুলি ফেসবুকে শেয়ার করেন পরবর্তীতে যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ভেলেনজুইলার এই পোস্টের পরই বহু মানুষ ১১ বছরের কিশোরী'কে ভরিয়ে দিয়েছে প্রশংসায়। কুর্নিশ জানায় তাঁর লড়াই এবং জেদ'কে। বহু মানুষ বুলসের পায়ে ব্যান্ডেজ লাগানো ছবি শেয়ার করে ট্যাগ করেছে নাইকি'কে। তারা অনুরোধ করেছে বুলস সহ তাঁর অপর দুই সহপাঠী'কে অ্যাথেলিট গিয়ার পাঠাক তারা। যদিও বুলসের হাত ধরে সোনা এলেও তার অপর দুই বন্ধু প্রথম তিনের মধ্যে শেষ করতে পারেনি।

সিএনএন ফিলিপাইন্স'কে দেওয়া এক সাক্ষাৎকারে বুলসের ট্রেনার ভেলেনজুইলা বলেছেন, "আমি গর্বিত ও জিততে পারায়। ও অনেক পরিশ্রম করেছে সাফল্য পাওয়ার জন্য। জুতো না থাকার ফলে ট্রেনিং-এর মধ্যে কিছুটা সমস্যায় পড়ত।"

প্রতিশ্রুতিবাদ বুলসের সমস্যার কথা জনসমক্ষে আসার পর বহু শুভাকাঙ্খি মানুষ এগিয়ে এসেছেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। টাইটান ২২-বাস্কেটবল স্টোরের মুখ্য আধিকারিক জেফ কারিয়াসো তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ফিলিপাইন্সের একটি স্টোর নিয়ে গিয়েও তাকে বেশ কিছু অ্যাথলিট গিয়ারও কিনে দিয়েছে একটি বেসরকারি সংস্থার আধিকারিকরা।

অর্থের অভাব বহু ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালেও চেষ্টা এবং দক্ষতার আগে হার মানতে হয় বিভিন্ন প্রতিকূলতা'কে। দাঁতে দাঁত চিপে লড়াই এবং অদম্য জেদের সামনে নতি স্বীকার করতে হয়েছে বহু বাধা'কে। মানুষের মধ্যে জেদ এবং চেষ্টা থাকলে কোনও কিছুই যে অসম্ভব নয়, তা আরও একবার প্রমাণ করে দেখালেন ১১ বছরের এই কিশোরী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+