লা লিগায় আজ মেসি-রোনাল্দো দৈরথ, যে জিতবে তাঁরাই এগিয়ে যাবে কাপের দৌড়ে

বার্সেলোনা, ২২ মার্চ : বিশ্বকাপ ক্রিকেটের মাঝেই স্বাদবদলের সুযোগ এবার ক্রীড়াপ্রেমীগের জন্য। কারণ, ফের একবার ন্যু ক্যাম্পে মুখোমুখি লড়াইয়ে নামবেন বিশ্বের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্দো। কে করবেন বাজিমাত, সেটার দিকেই আজ নজর থাকবে সারা বিশ্বের ফুটবলপ্রেমিদের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ দল আজ ভারতীয় সময় রাত ৮ টায় ফুটবলযুদ্ধে নামবে।

লা লিগায় আজ মেসি-রোনাল্দো দৈরথ, যে জিতবে তাঁরাই এগিয়ে যাবে কাপের দৌড়ে


লড়াই কঠিন তবে আজ 'এল ক্লাসিকো' যে জিতবে বিশেষজ্ঞদের মতে এবারের লা লিগা জেতার ব্যাপারে অনেকটাই এগিয়ে যাবে তাঁরা।

গত মরসুমে রিয়াল ও বার্সার দর্প গুঁড়িয়ে দিয়ে লা লিগার শিরোপা ছিনিয়ে নেয় আতলেতিকো মাদ্রিদ। তবে এবার তাঁরা লিগ তালিকায় প্রথম তিনেও নেই। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। এক পয়েন্ট পিছনেই রয়েছে রিয়াল। ফলে আজ মেসি বা রোনাল্দোর মধ্যে যাঁর দল জিতবে তাঁরাই লা লিগা চ্যাম্পিয়নের দৌঁড়ে এগিয়ে যাবে।

এই মরশুমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্দোর রিয়াল। ২০১৪-র সেপ্টেম্বর থেকে বছরের শেষ পর্যন্ত টানা ২২ টি ম্যাচ জেতে রিয়াল। যার মধ্যে বার্সাকে ৩-১ ব্যবধানেও হারান সিআর সেভেনরা। তবে ২০১৫-র শুরুতেই মুখ থুবড়ে পড়ে রিয়াল।

রোনাল্দোরা অফ ফর্মে থাকলেও ফর্মের চূড়ায় রয়েছেন মেসি ব্রিগেড। শেষ ১০ টা ম্যাচের মধ্যে ৯ টা জিতেছে তাঁরা। তবে আজকের লড়াই অন্য লড়াই। স্নায়ুর চাপ কাটিয়ে যে মাঠ দাপাতে পারবে, ম্যাচ জিতবে তাঁরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+