Paris Olympics 2024: সাত মাসের অন্তঃসত্বা অলিম্পিকস প্রতিযোগী, কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব

অলিম্পিকে চমক তৈরি করলেন মিশরের ফেন্সিং প্রতিযোগী। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই অলিম্পিকসে অংশ নিয়েছেন তিনি। যাকে বলে অলিম্পিকসে নজির গড়েছেন তিনি। গোটা বিশ্ব তাঁকে কুর্ণিশ করছে।

সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই ফেন্সিংয়ে বিশ্বের দশম স্থানাধিকারীকে হারিয়েছেন তিনি। নাদা হাফেজের নাম এখন শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বে। কথায় বলে মা সবচেয়ে বড় যোদ্ধা। কিন্তু সে মা হওয়ার আগেই বুঝিয়ে দিয়েছেন সেকথা। কোনও প্রতিবন্ধকতাই যে তাঁকে হারাতে পারেনি সেটা স্পষ্ট করে দিয়েছেন।

Paris Olympics 2024

১০ নম্বরে থাকা প্রতিযোগী এলিজাবেথ টারটাভস্কিকে হারিয়ে দিয়েছেন তিনি। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী জিওয়ন হাউয়ের কাছে হেরে গিয়েছেন তিনি। সেই হারের কথা জানাতেই সোশ্যাল মিডিয়ায় নিজের অন্তঃসত্ত্বা অবস্থার কথা জানান নাদা। তারপরেই বিশ্বজুড়ে হই হই পড়ে যায়। নাদা মিশরের মেয়ে। তাতে আরও শোরগোল পড়ে গিয়েছে।

ফেনসিংয়ের মতো খেলা এই অবস্থায় তারপরে আবার অলিম্পিকসের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সেই খবরেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাদার এই পোস্ট সকলকে মুগ্ধ করেছে। প্রতিযোগীকে সকলেই প্রশ্ন করেছেন কীভাবে সম্ভব হল। পরিবারের লোকেরা কতটা সমর্থন করেছেন তাঁর সিদ্ধান্তের।

নাদা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, তাঁর স্বামী তাঁকে সব সময় সমর্থন করেছেন। তাঁর সিদ্ধান্তের পাশে থেকেছেন। এমনকী তাঁর বাপের বাড়ি তো বটেই শ্বশুরবাড়ির লোকেরাও তাঁর পাশে থেকেছেন। তাঁদের সেই বিশ্বাস ও ভরসা নিয়েই তিনি অলিম্পিকসে এসেছিলেন। তবে নাদার এই পদক্ষেপ যে গোটা বিশ্বের নারীদের নতুন শক্তি যোগাবে তাতে কোনও সন্দেহ নেই।

এর আগে টোকিও এবং রিও অলিম্পিকসেও যোগ দিয়েছিলেন। এবারও তিনি যোগ দিয়েছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কোনও প্রতিবন্ধকতাই যে মনের অদম্য ইচ্ছেকে দমাতে পারবে না সেটা প্রমাণ করে দিয়েছেন নাদা। মিশরের মতো দেশ থেকে অলিম্পিকসে এই অবস্থায় অংশ নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+