Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dutee Chand: ক্যানসারে আক্রান্ত দ্যুতি! শাস্তি কমাতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন

ডোপিংয়ে দায়ে বড় শাস্তি পেয়েছেন দ্যুতি চাঁদ। নাডার পক্ষ থেকে চার বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে ভারতের দ্রুততম মহিলা অ্যাথলিটকে। ইতিমধ্যেই অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের কাছে শাস্তির বিরুদ্ধে আবেদন করেছেন দ্যুতি, এবার কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করলেন ওডিশার এই অ্যাথলিট

নাডার নিয়মের ২.১ এবং ২.২ নিায়ম লঙ্ঘন করেছে‌ন। এরফলে তাঁকে চার বছরের জন্য নির্বাসনে পাঠানো হল।শক্তি বাড়াতে নিষিদ্ধ ওষুধ নেওয়ার অভিযোগ উঠল দ্যুতি চাঁদের বিরুদ্ধে। তাঁর নমুনায় পাওয়া গিয়েছে ওষুধ।ইতিমধ্যেই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছেন ভারতীয় মহিলা অ্যাথলিট। নাডা-র অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের শুনানিতেও দ্যুতি ও তাঁর আইনজীবী দাবি করেছেন, অজ্ঞাতসারেই নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছেন।

দ্যুতি

শাস্তির কবল থেকে বেরিয়ে আসতে এবার কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্বারস্থ হলেন দ্যুতি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে এশিয়াডে পদকজয়ী অ্যাথলিট বলেন, 'আমি গতকাল খবর পাই। চার বছরের নির্বাসনের বিরুদ্ধে আমি যে মাম‌লা করেছিলাম তাতে পরাজিত হয়েছি। এটা আমার জন্য খুবই দুঃখের, এরআগে আমি একাধিকবার ডোপ পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি্, কিন্তু কোনও বারই এই ঘটনা ঘটেনি।'

একইসঙ্গে দ্যুতি উল্লেখ করেছেন, 'আমি কেন্দ্র, রাজ্য সরকার এবং নাডার কাছে আবেদন করছি আমাকে সাহায্য করার জন্য যাতে আমি ভারতের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে পারি। আমি কোনও ভুল কাজ করিনি।'

দ্যুতি

ডোপিং প্রসঙ্গে দ্যুতি বলেন, 'আমার একটি এমআরআই স্ক্যান করার পর চিকিৎসক বলেন আমার শরীরে লেভেল ওয়ান ক্যানসার বাসা বাঁধতে শুরু করেছে, আমি অত্যন্ত আশঙ্কিত হয়ে পড়ি।আমি ব্যাথা কমানোর জন্য ঔষধ খাই, আমি জানতাম না এটা ডোপিং। আমার আইনজীবী আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এখনও পর্যন্ত কোনও অ্যাথলিটের চার বছরের নির্বাসন হয়নি।'

দ্যুতি

২০২১ সালে ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র ১১.১৭ সেকেন্ড সময় নিয়েছিলেন দ্যুতি। যা জাতীয় রেকর্ড এখনও পর্যন্ত। এই নির্বাসনের মেয়াদ শুরু হচ্ছে চলতি বছর ৩ জানুয়ারি থেকে। আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই নির্বাসনের মেয়াদ বহাল থাকবে।

দ্যুতি ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে জোড়া রুপোর পদক জিতেছিলেন। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন দ্যুতি।সম্প্রতি তিনি ১০০ মিটারে জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন। যদিও শাস্তির কবল থেকে মুক্তি পেয়ে ফের দেশকে পদক এনে দিতে মরিয়া দ্যুতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+