Dutee Chand: ফের বিতর্কে দ্যুতি চাঁদ, ডোপিংয়ের দায়ে পেলেন বড় শাস্তি
সাফল্য এবং বিতর্ক যেন নিত্যসঙ্গী দ্যুতি চাঁদের। ট্র্যাকে যেমন সাফল্য পেয়েছেন তেমনই বিতর্কেও জড়িয়েছেন। এবার দ্যুতির কেরিয়ারে নেমে এল বড় সড় অন্ধকার। ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত হলেন ৪ বছরের জন্য। তাঁর শরীর থেকে নিষিদ্ধ ঔষধের নমুনা মেলায় বড় শাস্তির মুখে পড়লেন ভারতীয় এই মহিলা অ্যাথলিট।
গত বছর ৫ ও ২৬ ডিসেম্বর দ্যুতির নমুনা নেওয়া হয়। ২টি নমুনাতেই একইরকম নিষিদ্ধ বস্তু 'সিলেকটিভ অ্যান্ড্রোজেন রিসেপটর মডুলেটরস' পাওয়া গিয়েছে। অস্টিওপরোসিস, রক্তাপ্লতা, ক্ষত সারানোর জন্য ব্যবহার করা হয় এই বস্তুটি। এটি নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ডোপ-বিরোধী সংস্থা (ওয়াডা)। সেই কারণেই দ্যুতিকে নির্বাসিত করা হয়েছে।

দ্যুতি চাঁদ নাডার নিয়মের ২.১ এবং ২.২ নিরয়ম লঙ্ঘন করেছেন। এরফলে তাঁকে চার বছরের জন্য নির্বাসনে পাঠানো হল।শক্তি বাড়াতে নিষিদ্ধ ওষুধ নেওয়ার অভিযোগ উঠল দ্যুতি চাঁদের বিরুদ্ধে। তাঁর নমুনায় পাওয়া গিয়েছে ওষুধ। যদিও তাঁর বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগ প্রথমে খারিজ করে দিয়েছিলেন দ্যুতি চাঁদ।
যদিও শেষ পর্যন্ত দোষ স্বীকার করতে বাধ্য হয়েছেন দ্যুতি। অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সংশ্লিষ্ট অ্যাথলিট ও তাঁর আইনজীবী ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির রিপোর্ট অস্বীকার করেননি। তবে তাঁরা জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছেন। ফিজিওথেরাপিস্টের পরামর্শেই তিনি ওই নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছিলেন।'

ইতিমধ্যেই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছেন ভারতীয় মহিলা অ্যাথলিট। নাডা-র অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের শুনানিতেও দ্যুতি ও তাঁর আইনজীবী দাবি করেছেন, অজ্ঞাতসারেই নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছেন।
দ্যুতি ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে জোড়া রুপোর পদক জিতেছিলেন। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন দ্যুতি।সম্প্রতি তিনি ১০০ মিটারে জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন। গত বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আয়োজিত হওয়া ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করেছিলেন দ্য়ুতি চাঁদ। ২০০ মিটারে অংশগ্রহণ করলেও ফাইনালে যেতে পারেননি। ১০০ মিটারে ফাইনালে প্রবেশ করলেও ষষ্ঠস্থানে শেষ করেন তিনি।












Click it and Unblock the Notifications