Dutee Chand On SC Verdict: দ্যুতি চাঁদের চিন্তা বাড়াল সুপ্রিম কোর্টের রায়, ধাক্কা খেল বিয়ের পরিকল্পনা
Dutee Chand On SC Verdict: সমলিঙ্গের সম্পর্কে আপত্তি না জানালেও সমলিঙ্গের বিয়েতে সম্মতি দেয়নি সুপ্রিম কোর্ট। গতকাল এই রায়ের দিকেই নজর ছিল অনেকের। সাধারণ নাগরিক থেকে সেলেব, নয়া রায়ে চিন্তিত অনেকেই।
তাঁদেরই একজন দ্যুতি চাঁদ। দেশের খ্যাতনামা এই অ্যাথলিট সমলিঙ্গের সম্পর্কে রয়েছেন। শীর্ষ আদালতের রায়ে ধাক্কা খেল তাঁর বিয়ের পরিকল্পনা।

সমলিঙ্গের বিয়েতে শীর্ষ আদালত অনুমতি প্রদান না করায় হতাশ ও উদ্বিগ্ন দ্যুতি। এখন তিনি তাকিয়ে সংসদের দিকে। সমলিঙ্গের বিয়েকে বৈধ ঘোষণা করতে সংসদে আইন পাস হবে বলে আশাবাদী দ্য়ুতি। কিন্তু তা যদি হয়ও তা কবের মধ্যে হবে সেটাই স্পষ্ট নয়। সবমিলিয়ে আতান্তরেই রয়েছেন দ্যুতির মতো অনেকে।
ভারতীয় অ্যাথলিটদের মধ্যে দ্যুতিই জানিয়েছেন তিনি সমকামিতায় বিশ্বাসী। সেটা ২০১৯ সাল। তাঁর সঙ্গিনীর নাম মোনালিসা। পারিবারিক আপত্তি অগ্রাহ্য করে দ্যুতি মোনালিসাকে বিয়ে করার কথা ভেবেছিলেন। শীর্ষ আদালতের রায়ের পর তিনি বলেন, আমার পার্টনারকে বিয়ের পরিকল্পনা রয়েছে। কিন্তু আদালতের রায়ে সেই পরিকল্পনায় ধাক্কা লাগল। মোনালিসার সঙ্গে পাঁচ বছর রয়েছি।
তাঁর পার্টনারের সঙ্গে দ্যুতি যে সুখেই রয়েছেন সে কথাও জানাতে ভোলেননি। তিনি বলেন, প্রাপ্তবয়স্ক হিসেবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সবরকম অধিকার রয়েছে। আশা রাখি, সংসদে সমলিঙ্গের বিয়েতে অনুমোদন দিতে আইন পাস হবে। উল্লেখ্য, দ্যুতি ও মোনালিসার ছবি বেশ কয়েকটি পত্রিকার প্রচ্ছদেও ছাপা হয়েছে। একটি পুজোয় প্রথম আলাপ, তারপর থেকেই তাঁরা সম্পর্কে রয়েছেন।
দ্যুতি বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা তো আমাদের সঙ্গে কাউকে থাকতে জোর করছি না। আমরা নিজেদের ইচ্ছায় সম্পর্কে আছি। আমাদের পছন্দসই পথে জীবনযাপনে বাধা তৈরি না হোক, এটাই প্রত্যাশিত। আমরা কেন স্বাভাবিক জীবনযাপন করতে পারব না? অনেক দেশে সমলিঙ্গের বিয়ে আইনত বৈধ, ভারতে তা হতে আপত্তি কীসের?
দ্যুতির কথায়, আমাদের যদি ভোটদানের অধিকার থাকতে পারে, তাহলে নিজেদের পছন্দমতো কাউকে বিয়ে করার অনুমতি কেন দেওয়া হবে না? দ্যুতি সুপ্রিম কোর্টের রায়ে হতাশ হলেও তাঁর বাবা-মা রায়কে স্বাগত জানিয়েছেন। এলজিবিটিকিউ অ্যাথলিটদের অধিকার নিয়ে দ্যুতি আগেও সরব হয়েছেন। ২০২১ সালে কুইন্স ব্যাটনে অংশ নেন। কমনওয়েলথ গেমসে হোমোফোবিয়ার সমর্থনে বার্তা দেন। এলবিটিকিউআইএ প্লাস (LBTQIA+) পতাকা তিনি ধরেঠিলেন কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে।
(ছবি- দ্যুতি চাঁদ ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications