সিমোনের সোনা স্বদেশীয় সুনিসার, টোকিও অলিম্পিকে পদক নিশ্চিত জকোভিচের
টোকিও অলিম্পিকে আজ বিশেষ নজর ছিল নোভাক জকোভিচের কোয়ার্টার ফাইনাল এবং মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের দিকে। সিমোন বাইলস সরে দাঁড়ানোয় রিওতে জেতা তাঁর সোনা এবার কার দখলে যায় সেদিকেই তাকিয়ে ছিলেন ক্রীড়াপ্রেমীরা।

চলতি বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতার পর ইউএস ওপেন খেতাব জয়ের দৌড়েও ফেভারিট বিশ্বের ১ নম্বর টেনিস তারকা, সার্বিয়ার নোভাক জকোভিচ। সেই সঙ্গে অলিম্পিক সোনা জিতলে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে গোল্ডেন স্ল্যামের অধিকারী হবেন জোকার। শীর্ষ বাছাই জকোভিচ সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে। নিশ্চিত করে ফেললেন অলিম্পিক পদক। জকোভিচ এদিন স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জাপানের কেই নিশিকোরিকে। খেলার ফল ৬-২, ৬-০। ১৯৮৮ সালে একমাত্র স্টেফি গ্রাফ একই বছরে চারটি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি জিতেছিলেন অলিম্পিক সোনা। কোনও পুরুষ টেনিস খেলোয়াড়ের আজ অবধি এই কৃতিত্ব নেই। মহিলাদের সিঙ্গলসে সোনা জয়ের ম্যাচে মুখোমুখি হবেন সুইৎজারল্যান্ডের বেলিন্ডা বেনসিচ ও ২০১৯ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্দ্রৌসভা।

মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ডে ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই সুনিসা লি। রিওতে এই সোনা জিতেছিলেন তাঁরই দেশের কিংবদন্তি জিমন্যাস্ট সিমোন বাইলস। দলগত বিভাগের ফাইনালে ভল্টের পরই যিনি সরে দাঁড়িয়েছিলেন এবং মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে এই ইভেন্টেও নামেননি। তবে তিনি এদিন গ্যালারিতে বসে সতীর্থদের উৎসাহ দিলেন। অবশেষে বাইলসের দেশেই রইল অলিম্পিক সোনা। এই নিয়ে অলিম্পিকে টানা এই বিভাগে পঞ্চম সোনা জিতলেন কোনও মার্কিন অ্যাথলিট। ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে জিতেছেন রুপো। লাতিন আমেরিকার প্রথম খেতাব অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ডে। সুনিসা লি-র স্কোর ছিল ৫৭.৪৩৩।
29 July- #Swimming - Men's 100m Freestyle
— #Tokyo2020 (@Tokyo2020) July 29, 2021
🥇Caeleb Dressel🇺🇸
🥈Kyle Chalmers🇦🇺
🥉Kliment Kolesnikov #ROC#UnitedByEmotion | #StrongerTogether | #Olympics | #Tokyo2020
অলিম্পিক রেকর্ড ৪৭.০২ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন মার্কিন সাঁতারু ক্যালেব ড্রেসেল, তাঁকে মাইকেল ফেল্পসের উত্তরসূরী বলে মনে করা হচ্ছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications